Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ধরা পড়ে তা সেই দয়াময় ও কর্তৃতৃশীল সৃষ্টিকর্তার ইচ্ছাতে সংঘটিত হয়- যার ইচ্ছাই হচ্ছে সব কিছুর ওপর ক্রিয়াশীল । সৃষ্টির এই সৌন্দর্য এত অনুপম যার পুরোপুরি বর্ণনা দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। যে সম্মেলন গোটা সৃষ্টিকে ধ্বংস করে দেবে এবং ধ্বংস করবে সেই সকল এলাকাকে, যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে এবং প্রতিটি সৃষ্টিই এই ধ্বংসলীলার স্বীকার হবে। তবে তার যাবতীয় তথ্য গোপন রহস্য হিসাবে রয়ে গেছে চিরদিন, যার রূহস্য জাল কেউ ভেদ করতে পারে না। এই সম্মিলন হবে হঠাৎ করে, যার পূর্বে এর আগমনবার্তা থাকবে সম্পূর্ণ গোপন । নিদিষ্ট সময়েই ঘটে যাবে সেই মহা বিস্বয়কর পরিস্থিতি, যা হবে গোটা সৃষ্টির জন্যে সম্পূর্ণ নতুন ও' চরম ভীতিজনক। তখন আর রাত-দিনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেননা পার্থিব জীবনেই রাত ও দিনের প্রয়োজন এবং এখানেই এদের পার্থক্য বুঝা যায়। জীবনকে আরামদায়ক ও গতিশীল রাখার জন্যেই রাত ও দিনের দুটি অবস্থাকে আল্লাহ তায়ালা অপরিহার্য বানিয়েছেন। এমনি করে এই জীবনের জন্যে প্রয়োজন সূর্য, চাদ ও তারকারাজির । এগুলোও এক প্রকার জীবিত সত্ত্বী। এগুলোর মধ্যেও রয়েছে প্রাণ প্রবাহ, এরা আল্লাহর অনুগত এবং তার হুকুম পালন করে চলেছে। এরা সর্বদাই তার সামনে অনুগত ও বিনয়ী থাকে। সৃষ্টিগতভাবেই আল্লাহর হুকুম পালন করতে এদেরকে বাধ্য করা হয়েছে। জীবন্ত প্রাণী যেমন নড়ে-চড়ে বেড়ায় এবং আল্লাহর প্রবর্তিত আইন কানুন মেনে চলে, তেমনি করে এরা সবাই সদা সর্বদা আল্লাহর কথা মতো চলে। এদেরকে কাউকে নিজের ইচ্ছামতো কোনো কিছু করার অধিকার বা ক্ষমতা দেয়া হয়নি। এসব দৃশ্য যখন মানুষের মানসপটে ভেসে ওঠে, তখন তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তার বিবেকে প্রচন্ড সাড়া জাগে এবং সে আল্লাহর কাছে আনুগত্য ভরা মন নিয়ে নুয়ে পড়ে এবং যতোদিন সে জীবিত আছে, ততোদিন সে অনুগত থেকে যায় । আর এই হচ্ছে আল কোরআনের মহাশক্তির তেলেসমাতি । যে এ মহাগ্রস্থকে ধীর স্থিরভাবে অধ্যয়ন করবে ও বুঝার চেষ্টা করবে, অবশ্যই তাকে এ গ্রন্থ পথ দেখাবে- এ শক্তি কোনো মানুষের কথায় থাকা সম্ভব নয়। এ পাক কালাম মানুষের প্রকৃতিকে আকর্ষণ করে কথা বলে এবং এমন অভিনব পদ্ধতিতে কথা বলে যে তার প্রভাব থেকে কদাচিত কেউ দূরে সরে যেতে পারে, যেহেতু এ পাক কালামের কথাগুলো পাক-পরওয়ারদেগারের নিজস্ব কথা, যিনি অন্তরের সব কথা জানেন এবং প্রকৃতির সকল গোপন রহস্য সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত । আল্লাহ শেখানো যেকেনের পহ্ধত্তি আলোচনার ধারা এ পর্যন্ত গড়ানোর পর এবং সৃষ্টিজগতের মধ্যে অবস্থিত জীবন্ত এসব কিছুর সংস্পর্শে এসে মানুষের অজান্তেই তার ওপর আল কোরআনের অমোঘ প্রভাব পড়তে থাকে এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শনগুলো তার মনে সাড়া জাগাতে থাকে । আর তখনই সে আনুগত্য ভরা মন নিয়ে তার আল্লাহর সামনে মাথানত করে দেয়। তখনই সে বুঝতে পারে যে, তার প্রভূ-পরিচালক আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয় এবং তীকে ভক্তি ভরে ও বিনয়ের সাথে ডাকতে শুরু করে, আর তখনই তাদের জন্যে তার পরিচালনা ও প্রতিপালন ক্ষমতাকে সে মেনে নিতে পারে । অতএব বলা হচ্ছে, তার দাসত্বের সীমার মধ্যে যেন সে দৃঢ়তার সাথে অবস্থান. করে । তারই রাজ্যে বাস করে তারা যেন কোনো সীমা লংঘন না করে এবং তাদের সেচ্ছাচারিতা চরিতার্থ করতে গিয়ে আল্লাহর আইন তরক করে সেই পৃথিবীতে যেন অশান্তি না ঘটায় যে পৃথিবীকে আল্লাহ তায়ালা অসংখ্য সৃষ্টি দ্বারা তাদের বসবাসের উপযোগী বানিয়েছেন । এরশাদ হচ্ছে, ///.1091019021-0017

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।