“নিশ্চয়ই তিনিই তোমাদের রব, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয়টি দিনে সৃষ্টি করেছেন মহা বরকতময় সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তায়ালা । (আয়াত ৫৪) নিশ্চয়ই আল্লাহ তায়ালা এ মহাবিশ্বকে বিশাল ও বিস্ময়কর করে সৃষ্টি করেছেন। আর যিনি এর সৃষ্টি তিনিই একে পরিচালনা করছেন এবং এর মধ্যকার সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। তিনি রাতকে ঢেকে দেন দিন দ্বারা এবং একটির বিদায়ের সাথে সাথেই অপরটি এসে যায়। এই পর্যায়ক্রমিক আগমন ও নির্গমনের ধারা নিরন্তর চলছে। এ মহাকাশের মধ্যে রাত আসছে দিন শেষ হওয়ার সাথে সাথে । আর যিনি এ সবকে নিয়ন্ত্রণ ও আবর্তন করে চলেছেন তিনিই চাদ সূর্য ও গ্রহ নক্ষত্রকে তার নিয়ন্ত্রণাধীনে রেখেছেন। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সবকিছুর ওপর তদারককারী, তাদের পরিচালক । এ সবকিছুকে তিনিই নিয়ন্ত্রণ করেন। তিনি “তোমাদের রব' অর্থাৎ প্রকৃতপক্ষে তিনিই তোমাদের রব হওয়ার অধিকার রাখেন, এ ক্ষমতাও একমাত্র তার । তিনি তোমাদেরকে তার পথে পরিচালনা করেন, একত্রিত করেন তোমাদেরকে তারই ব্যবস্থাপনার মধ্যে, তার নিজ ইচ্ছা ও মেহেরবানীতে তিনি তোমাদের জন্যে প্রয়োজনীয় আইন তৈরী করেন এবং তীর যুক্তি বুদ্ধি ও ফয়সালা অনুসারে তোমাদের মধ্যে তিনি সকল বিষয়ের মীমাংসা করেন। তিনিই সৃষ্টিকারী ও হুকুমদানকারী.... আর যেমন তার সাথে সৃষ্টি কাজে তার কোনো সহযোগী নেই, তেমনি করে হুকুম দান করার কাজেও তার শরীকদার কেউ নেই । এটাই হচ্ছে এখানকার এখন আসছে সার্বভৌমতৃ, প্রতিপালন ও শাসনকর্তৃত্ের পশ্রটি । এসব বিষয়ে বলা হয়েছে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই একমাত্র মালিক। অপরদিকে মানুষের মর্যাদা হচ্ছে, দাসতৃ ও আনুগত্যদানের মর্যাদা, জীবনে তাদের প্রয়োজনেই তাদেরকে তার আইন কানুন মেনে চলতে হয়। এ বিষয়ের দিকেই আলোচ্য প্রসংগের ইংগিত বুঝা যাচ্ছে, যা লেবাস পোশাক ও খাদ্যকে সামনে রেখে বর্ণিত হয়েছে। সূরায়ে আনয়াম-এও একইভাবে গবাদি-পশু সম্পর্কিত রীতি নীতি ও নযর মানত ইত্যাদি বিষয়গুলোকে কেন্দ্র করে কথা বলা হয়েছে। ৃ আমরা যেন সেই মহান লক্ষ্যকে ভুলে না যাই, যা বর্ণনা করা আল কোরআনের মূল লক্ষ্য। আর তা হচ্ছে- যেন আমরা প্রাকৃতিক দৃশ্যাবলী, তার মধ্যকার শক্তি, প্রচন্ড গতি ও একে অপরকে শক্তি যোগানোর যে আশ্চর্য ক্ষমতা রয়েছে সে সবের দিকে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকাই এবং একটু গভীরভাবে “চিন্তা' করি। কারণ যে মহান উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তা বুঝার জন্যে অবশ্যই এসব বিষয়ের ওপর মানুষকে চিন্তা করতে হবে। মহাকাশে পরিভ্রমণরত গ্রহাদির আকর্ষণ-বিকর্ষণের ফলশ্র্তিতে এই যে রাত-দিনের আনাগোনা, এ নিয়ে চিন্তা করলে অবশ্যই মানুষের মধ্যে সঠিক চেতনা জাগে । তাই বলা হচ্ছে, রাত দ্রুতগতিতে চলে দিনকে ধরে ফেলে, অর্থাৎ যেন দুরন্ত চেষ্টা করেই তার দিনকে ধরতে হয়। এ হচ্ছে এমন এক হুকুম যা পালন না করে কারো পক্ষে স্থির হয়ে থাকা সম্ভব নয়। অবশ্যই পরস্পর পেছনে চলতে হয়। একই সাথে তারা কখনও চলতে পারবে না। কোনো শক্তি এমন নেই যা রাত ও দিনের এই কঠিন নিয়ম ভেংগে দিতে পারে । বিষয়টা চিত্তা করতে গেলে হয়রান হয়ে যেতে হয়, কিভাবে চলছে এ মহা বিশ্ব! কী মহা প্রস্তুতি নিয়ে আল্লাহ তায়ালা মানুষের জন্যেই এসব সৃষ্টি করেছেন। এ সবের প্রত্যেকটা একটা অপরটার জন্যে অপেক্ষা করে যাচ্ছে। সব কিছুর মধ্যে বিরাজমান আবর্তন, গতি ও সজীবতা এ এক মহা লীলা খেলা । এর সৌন্দর্য ও সজীবতা, বিশেষ করে বিদগ্ধ হৃদয়ে রাত ও দিনের সুনিশ্চিত আবর্তনের মধ্যে যে চমণকারিত্ত ///.091019021-0017
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।