Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রশ্ই মনের কোণে উদিত হয়ে থাকে, যা ইসলামী আকীদা বিশ্বাসের মূলনীতির পরিপন্থী । এর জবাবও কেউ কোনো সংজ্ঞা দিয়ে দিতে পারবেনা এটা শুধু অনুভবের বিষয়। এটা শুধু সে-ই অনুভব করতে পারবে যে সত্যিকার আন্তরিকভাবে ইসলামী মূলনীতি মেনে চলতে চায়। দুঃখের বিষয়, ইতিহাসে দেখা যায় বহু ইসলামী চিন্তাবিদ শুধু শুধু এ বিষয়ে অনেক চিন্তা-গবেষণা করে গেছেন। এ বিষয়ের ওপর গবেষণা আসলে মুসলমানর' শুরু করেনি এটা সংক্রামক ব্যাধির মতো গ্রীক দর্শন থেকে আরব দেশে এসেছিলো । এরপর দেখুন আল্লাহর বাণী- ছয় দিনে তিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন_ এটাও একটা রহস্য, যা কোনো মানুষ দেখেনি এমনকি আল্লাহর সৃষ্ট আর কেউই এই সৃষ্টি কাজ দেখেনি । সুতরাং এ বিষয়ে যা কিছুই বলা হয়েছে তার পেছনে কোনো যুক্তি বা নিশ্চিত প্রমাণ নাই। তবে ওপরের আয়াতে এতোটুকু বুঝা যাচ্ছে যে, আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিক্রিয়া ছয়টি পর্যায়ে সমাপ্ত হয়েছে এবং ছয় প্রকারে বা ছয়টি সময়ে চলেছে এই সৃষ্টিক্রিয়া। আর এমনও হতে পারে যে, আল্লাহর দিনগুলোর মধ্যে যে বিশেষ ছয়টি দিনে এসব কিছু সৃষ্টি করা হয়েছে, সে দিনগুলোকে আমাদের সময়ের মাপ অনুযায়ী পরিমাপ করা যাবে না, যার দ্বারা আজ আকাশের গ্রহ উপগ্রহের গতি প্রকৃতির আন্দাজ করা হচ্ছে। এখনকার গ্রহ-উপগ্রহের আবর্তনের ওপর ভিত্তি করে কোনো আন্দাজ এই জন্যে করা যাবে না যে, যখন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি কাজ চলছিলো তখন তো ওই সব গ্রহ উপগ্রহ বর্তমানই ছিলো না যেহেতু আকাশেই তো ওইগুলোর অবস্থান। সুতরাং আকাশ না থাকলে ওগুলো কোথায় ছিলো? হয়তো ছিলো অন্য কিছুর অস্তিতু, কিন্তু সে অন্য কিছু যে কী তাও আমাদের জানা নাই। আর এ আয়াত এবং এ বিষয়ে আরো যেসব তথ্য আছে, সে সম্পর্কে যে চিন্তা ভাবনা করা হয় তা শুধু আন্দায অনুমান ছাড়া আর কিছুই নয়। কিন্তু আজকে এই সব আন্দায অনুমানকে “বিজ্ঞান' বলে চালানো হচ্ছে। মুলত এগুলো কোনো বিজ্ঞান নয়। বিজ্ঞান তো হচ্ছে অজানাকে জানার জন্যে নিরন্তর এক গবেষণা, কিন্তু এভাবে যখন এই গবেষণা চরমভাবে বস্তুবাদী চেতনায় পরিণত হয় তখন তা হয়ে যায় বিজ্ঞানের সামনে আত্মা বা রূহের পরাজয় স্বীকার । এতে বন্তুজগতের জ্ঞান গবেষণার কাছে আধ্যাত্মিকতার চিন্তা-বিশ্বাস তুচ্ছ বিষয়ে পরিণত হয়। কিন্তু যে বিষয়টিকে তথাকথিত বৈজ্ঞানিকরা বাস্তব বিজ্ঞান বলে দাবী করছে তা নিছক কল্পনা ও অনুমান ছাড়া আর কিছুই নয়। এজন্যে দেখা যায় বৈজ্ঞানিক সত্য বলে যে সব বিষয়কে দাবী করা হয়েছে তার অনেকগুলো ইতিহাসে ভুল বলে প্রমাণিত হয়েছে। যেমন পৃথিবীর চারিধারে সূর্য ঘুরতো মনে করা হতো, পরে এ তথ্য ভুল বলে স্বীকার করে বলা হলো পৃথিবী সূর্ধের চারিধারে ঘ্বুরে। এ বিষয়ে আল কোরআন বলে, “সব কিছুই নিজ কক্ষপথে পরিভ্রমণরত রয়েছে।" এই বস্তুবাদী বৈজ্ঞানিকরা বাধ্য হয়ে এ তথ্যটিকেও অবশেষে সর্বাধুনিক বৈজ্ঞানিক সত্য বলে স্বীকার করে নিয়েছে!১) এ আলোচনা থেকে আমরা যে সঠিক তথ্যটি পেলাম তাতে আল কোরআনে পরিবেশিত তথ্যের ওপর নতুন অন্য কোনো কিছু যোগ হয়নি যাতে করে আমরা কোরআনকে নিয়ে সৃষ্টির দৃশ্যমান এলাকায় সুন্দর ও প্রাণবন্ত সফর করতে পারি এবং গুপ্ত তথ্যও লাভ করতে পারি । €১) ইদানীং মহাকাশ অভিযানে এমন সব তথ্য আবিষ্কার হচ্ছে- যা আগের বহু বৈজ্ঞানিক গবেষণাকেই মিথ্যা প্রমাণ করে দিচ্ছে।-সম্পাদক ///.0910190781-0017

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।