এ স্বাদ সৃষ্টি হয় দুটো জিনিসের সমৰয়ে, দাসতৃ ও প্রভূত । আল্লাহ তায়ালা সবার করুণাময়, প্রতিপালক ও মালিক । আর আমরা সবাই তাঁর অনুগত ও অতি প্রিয় বান্দা। যারা জীবনের সর্বক্ষেত্রে তার সন্তোষপ্রার্থী ও তার হুকুমের সার্বক্ষণিক অনুগত । আন্তরিক মহব্বতের সাথে এই স্বতস্কুর্ত গোলামী করার মধ্যে রয়েছে এক অবর্ণনীয় স্বাদ। যেহেতু কোনো জবরদস্তির কারণে এ গোলামী নয় এবং বাধ্যবাধকতার কারণেও এ আনুগত্য নয়, বরং অন্তরের স্বাভাবিক তাগিদেই এই আনুগত্য মেনে নেয়া হয়। সুতরাং, হে ভ্রান্ত দিশেহারা মানবজাতি, আল্লাহর হুকুম থেকে পালানোর চেষ্টা যেন কোনো অবস্থাতেই না করা হয় এবং আল্লাহর হুকুমকে সমাজে চালু করা কঠিন মনে করে নির্জনে কিছু নামায কালাম পড়াকেই জীবনের উদ্দেশ্য মনে না করা. হয়। কারণ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই সঠিক অর্থে তার কাছে আত্মসমর্পণ করা হয়। আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা এমন একটা বিষয়, যা মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তি দেয়। এর মাধ্যমে আত্মসমপর্পণ একমাত্র সুমহান ও মর্যাদাপূর্ণ আল্লাহরই জন্যে নিবেদিত হয়। এই আত্মসমর্পণ বা নিশেষে আল্লাহর কাছে বিলিয়ে দেয়ার নামই ঈমান। এর মধ্যেই জীবনের সঠিক মুল্যয়ন। এই গোলামীর নামই হচ্ছে ইসলাম। জীবন এবং আত্মার প্রশান্তি এই | গোলামীর মধ্যেই নিহিত রয়েছে। আত্মসমর্পণের এই মূলনীতিকে সদা সর্বদা টিকিয়ে রাখতে হবে ও প্রতিষ্ঠিত করতে হবে জীবনের সকল সংকট সমস্যায় এবং সকল ক্ষেত্রে । প্রতিটি কাজের ক্ষেত্রেই স্বতন্ফুর্তভাবে এই অনুভূতি আসতে হবে । ইসলামী পোশাক আশাক, নিয়ম নীতি ও বিধান তথা সকল কাজে এই আত্মসমর্পণ বোধ পয়দা হতে হবে । আর তখনই কোনো ব্যক্তির পক্ষে কোরআনে করীমে আসা নির্দেশাবলী, আইন কানুন ও নিয়ম নীতির তাৎপর্য বুঝা সহজ হবে। আজঙক্মান যমীনকে ছক্স দিলে সৃষ্টি তত্ব “নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে হা, সৃষ্টি তার, হুকুমও মহা বরকতময় বিশ্ব-জগতের প্রতিপালক ।' (আয়াত ৫৮) নিশ্চয়ই তাওহীদ বিশ্বাসসীদেরকে একথা ভালোভাবে মনে রাখতে হবে যে, আল্লাহ তায়ালা মানুষকে এমন ক্ষমতা দেননি যে, সে আল্লাহর অস্তিত্ সম্পর্কে কল্পনা করতে পারবে অথবা তার কর্মপ্রক্রিয়া বুঝতে পারবে । আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা অতি পবিত্র, তার সমকক্ষ অথবা তার সাথে তুলনীয় কেউ নেই। এজন্যে তার কোনো প্রতিকৃতি বা ছবি বানানোর ক্ষমতা কোনো মানুষের নেই। মানুষের যাবতীয় ধারণা কল্পনা তো আবর্তিত হয় শুধুমাত্র তারই চেনা জানা সৃষ্টিজগত ও দেখা আকৃতি প্রকৃতিকে কেন্দ্র করে, যখন আল্লাহ তায়ালা এসবের কোনোটার মতোই নন, তখন কোনো নির্দিষ্ট জিনিস দিয়ে কেমন করে সে তাকে চিনতে পারবেঃ আর তার অস্তিতৃ সম্পর্কে কোনো ধারণা করা তো দূরের কথা, তার সকল সৃষ্টি সম্পর্কেই কি মানুষ সঠিক জ্ঞান রাখেঃ তার আশপাশের বস্তুগুলোর মধ্যে আল্লাহর শক্তি ক্ষমতার যেসব নিদর্শন ছড়িয়ে রয়েছে, সেগুলোর ওপর চিন্তা করতে করতেই তো তার জীবন শেষ হয়ে যাবে। এই হচ্ছে আল্লাহর সাম্রাজ্য ও তার বিস্তৃতির এক উপমা । এভাবে চিন্তা করলে পর পর যে সব প্রশ্ন আসতে থাকে তা হচ্ছে, কেমন করে আল্লাহ তায়ালা আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন? কেমন করে তিনি সমাসীন রয়েছেন তার সিংহাসনে? কেমন সে 'আরশ' (সিংহাসন) যেখানে আল্লাহ তায়ালা সমাসিন হয়েছেন? এই ধরনের অনেক ///.09119021-0017
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।