করে সৃষ্টিকে নিজেদের তৈরী বিধান মতো পরিচালনা করার অপচেষ্টা। এইভাবে এই বিদ্রোহীরা সৃষ্টির বুকে তাদের প্রাধান্য বিস্তার করতে চায়। ওই সব দৃশ্যের ছায়াতলে এবং এই ঘটনার মোকাবেলায় আল্লাহ তায়ালা তাদেরকে ডেকে বলছেন, “তাকে বিনয় নম্রতার সাথে ও সংগোপনে ডাকো ..... নিশ্চয়ই আল্লাহ তায়ালা যারা এহসান করে তার্দের) সাথে রয়েছেন । (৫৬ আয়াত) [ই সর্বাস্বকভাবে সবাইকে একমাত্র আল্লাহর দেয়া জীবন ব্যবস্থারই অনুসরণ.-করতে হবে এবং একমাত্র তারই জন্যে মানব জাতির আনুগত্য নিবেদিত হতে হবে । অর্থাৎ গোটা মানব জাতির মধ্যে তার দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্যে আপ্রাণ সংগ্বাম করতে হবে। এটা আল্লাহর প্রতি সর্বাত্মক আনুগত্যের একটা অংশ, কেননা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে পৃথিবীতে চালু করার মাধ্যমেই গোটা সৃষ্টিকে আল্লাহর দাসত্বের বদ্ধনে আবদ্ধ করা যায়। এটাই হচ্ছে কোরআনুল করীমের মূল লক্ষ্য | দুনিয়ার সর্বত্র আল্লাহর আইন চালু করা এবং মানুষের অন্তরে এই আসমানী আইনের প্রতি শ্রদ্ধাবোধ জন্মানোই কোরআনের মূল উদ্দেশ্য । আর যে-ই এ লক্ষ্যে কাজ করবে, এর হেফাযতের জন্যে চেষ্টা করবে, এই সহজ সরল জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে ও সৃষ্টি বুকে এর শ্রেষ্ঠত্ব জাগিয়ে তোলার জন্যে সমস্ত শক্ত প্রয়োগ করবে, তার ওপর কোরআনের এমন গভীর প্রভাব পড়বে যা দুনিয়ার কোনো ক্ষমতা দূর করতে পারে না । তখন অবশ্যই সকল সার্বভৌমত্বের মালিক সৃষ্টিকর্তা আল্লাহর চেতনা তার বোধশক্তির গভীরে এমন রেখাপাত করবে, যার প্রতিফলন দেখা দেবে তার চিন্তা চেতনা ও প্রতিটি কর্মকাণ্ডে। এজন্যেই এ প্রসংগে একনিষ্ঠ ভাবে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করা ও সকল ব্যাপারে একমাত্র তারই আনুগত্য করার সংকল্প হচ্ছে এমন এক পদক্ষেপ, যা আল্লাহর রসূলের ডাকে সাড়া দিতে তাকে উদ্বুদ্ধ করবে এবং সেই সুমহাঁন ও সর্বশক্তিমান ক্ষমতাধরের কাছে আত্মসমর্পণে বাধ্য করবে, যার সামনে অবনত হয়ে দীড়িয়ে আছে সৃষ্টির ক্ষুদ্র থেকে বিশাল সবকিছু। পাপিষ্ঠ ব্যতীত এই আনুগত্য মেনে নিতে কেউই ক্রটি করে না। এখানে আল কোরআনে আলোচনা এসেছে সৃষ্টির প্রথম বস্তুকে নিয়ে, যাতে করে সুস্পষ্টভাবে সব কিছুর মালিকের অস্তিত্বে কথা স্বীকার করে মানুষ একমাত্র তার দাসত্ব মেনে নেয় এবং হৃদয়ংগম করে যে, তাদের গোটা অস্তিত্ই তার দাসত্বের শেকলে আবদ্ধ । কেননা একমাত্র এভাবেই তারা পরিপূর্ণ তৃপ্তির সাথে তার নিকট আত্মসমর্পণের স্বাদ পেতে পারে। এহেন পরিতৃপ্ত বান্দা তার চারিদিকের পরিবেশ পরিস্থিতি ও আল্লাহর অন্যান্য সৃষ্টি রহস্য বুঝতে পারে, আর তখনই তার ডাকে যথাযথভাবে সে সাড়া দিতে পারে। এটা শুধু বুদ্ধিবৃত্তিক প্রমাণই নয়, বরং এর তত্ব সেই বান্দাই বুঝতে পারে ঘে কোরআনে কারীমের দেখানো পদ্ধতি অবলম্বন করে বুঝতে চায় যে, গোটা সৃষ্টি মহান ষ্টার দাসত্ব বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে এবং সবাই একমাত্র তারই হুকুমে চলছে। আর এভাবেই সৃষ্টির সব কিছু সুখে দুঃখে, সংকটে সচ্ছলতায় গভীরভাবে বুঝতে পারে তার হুকুম ও তার ফয়সালার তাৎপর্য । আসলে এ হচ্ছে আলাদা এক উপলদ্ধি, এ শুধু বুদ্ধিগত যুক্তি প্রমাণ দ্বারা অর্জন করা যায় না। এই বুদ্ধিগত যুক্তির সাথে সব কিছু থেকে সাড়া পাওয়ার মধ্যে রয়েছে এক অকল্পনীয় স্বাদ, পরম প্রশান্তি ও সহজ সরল এক অভিনব আনন্দ। এইভাবে ঈমানের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপপুলো হয়ে উঠেছে বলিষ্ট থেকে আরো বলিষ্ট। //4.09119021-0017
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।