Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

1 (0৯3 5 1954) ০১840 0৯ ৮215 চা পরে উর এপ $ 55058 [581 ০481 3১০ ৩1০৪,104 ৫৮. উৎকৃষ্ট যমীন- (তা থেকে) তার মালিকের আদেশে তার (ৎকৃষ্ট) ফসলই উৎপন্ন হয়, আর যে যমীন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না; এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্যে, যারা (আমার এসব নেয়ামতের) কৃতজ্ঞতা জ্ঞাপন করে । অতাকফসীন আষমাত ৫৪-৫০৮৮ করে আমি আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করে থাকি সেই জনপদের জন্যে যারা কৃতজ্ঞতা আদায় করে । সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যস্ত এই দীর্ঘ সফরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে প্রসংগক্রমে মানব জীবনকে কেন্দ্র করে আর একটা সফরের বর্ণনা দেয়া হয়েছে। যা বিরাজ করছে এমন সব প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্যে যা অতি সহজেই নজরে ধরা পড়ে। অতপর মানব সৃষ্টির ইতিবৃত্ত জানানোর পরপরই আসমান যমীনের সৃষ্টি রহস্য সম্পর্কে অনেক তথ্য দেয়া হয়েছে। এর মাধ্যমে মানুষের বাহ্যিক ও অস্তর্ৃষ্টিকে রহস্যে ভরা বিশাল সৃষ্টি জগতের দিকে ফেরানো হচ্ছে, তাদের মনোযোগ আকৃষ্ট করা হচ্ছে সৃষ্টির মধ্যে বিরাজমান স্রষ্টার নিদর্শনের দিকে ৷ তাদেরকে চিন্তা করতে বলা হচ্ছে আবর্তনশীল এই পৃথিবীতে প্রতিদিন আগত রাত সম্পর্কে, যা দিনের পেছনে পেছনে আসে, দৃষ্টি ফেরাতে বলা হচ্ছে সূর্য, টাদ ও তারকারাজির দিকে, যারা আল্লাহর হুকুমে সার্বক্ষনিকভাবে নিয়ন্ত্রিত, তাদের তাকাতে বলা হচ্ছে মহাশূন্যে প্রবহমান বায়ুর দিকে, যা আল্লাহরই হুকুমে মেঘকে বহন করে নিয়ে যাচ্ছে শু মৃত অঞ্চলে, যা বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে পুনরায় যিন্দা হয়ে ওঠে এবং গাছ থেকে ফল আবার ফল থেকে গাছ হয়ে সৃষ্টির প্রক্রিয়া বজায় রাখে। এই হচ্ছে আল্লাহর সাশ্রাজ্যের বিশাল চিত্র । মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করার পর সৃষ্টিকুলের মহাকাল ব্যাপী পরিক্রমা জানাতে গিয়ে আগমন প্রত্যাগমনের দুটো দিক সম্পর্কে আলোচনা এসেছে । অহংকারী মন নিয়ে ও রসূলদের অনুসরণ বাদ দিয়ে শয়তানের অনুসরণ অনুকরণ বিষয়ে কথা বলার পর মানুষের মনগড়া ও জাহেলিয়াতের সেই সকল ধ্যান ধারণার উল্লেখ করা হয়েছে যা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ নিজের হাতে তৈরী করে নিয়েছে। তার পর সকল কিছুর পালাক্রমিক পরিক্রমণ ও পরিভ্রমণ সম্পর্কে কথা বলা হচ্ছে, যাতে মানুষ তাদের পরওয়ারদেগারের দিকে ফিরে আসে । যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন ও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তিনিই সবাইকে তীর বিধান দ্বারা পরিচালনা করছেন এবং নিজ ক্ষমতা বলে তাদের সকল প্রয়োজন পুরা করেছেন, সুতরাং গোটা সৃষ্টির তিনিই একমাত্র মালিক এবং তিনিই একমাত্র বিধানদাতা । সকল সৃষ্টি গভীরভাবে ও সমস্ত শক্তি দিয়ে তাদের পরওয়ারদেগারের আনুগত্য করে চলেছে। একমাত্র মানুষই মরদৃদ ও অহংকারী শয়তানের পাল্লায় পড়ে অহংকারী হয়ে গেছে। আবার যে জিনিসটি মানুষের এই অহংকার প্রকাশ করে দিচ্ছে তা হলো, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ///.09119021-0017

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।