যেভাবে এসব দৃশ্য থেকে আমি শিক্ষা পেয়েছি এবং আমার বিবেকে যেভাবে সাড়া জেগেছে, সেভাবেই এই মহাগ্রন্থের তাফসীর করতে গিয়ে অপরের মধ্যেও সাড়া জাগানোর চেষ্টা করেছি। পুনরায় আমরা ফিরে যাচ্ছি এই নশ্বর দুনিয়ার প্রেক্ষাপটে । আর ইতিমধ্যে আলোচনার ক্ষেত্রে এক দীর্ঘ সফর আমরা অতিক্রম করেছি, পার হয়েছি এ সফরের এক বিস্তারিত অধ্যায় । এটাই হচ্ছে গোটা জীবনের সফরের কথা । এরপর আলোচনা এসেছে হাশর, হিসাব নিকাশ এবং বিচার বলা হয়েছে সৃষ্টিলগ্ন, দুনিয়ায় নেমে আসা এবং এখানে জীবন যাপনের যাবতীয় অধ্যায়গুলোর সাথে আমরা পরোক্ষভাবে জড়িত। এই কোরআনুল কারীম মানব মনে তার মধ্যে নিহিত অবর্ণনীয় ও অপার সম্ভাবনার কথা জাগিয়ে দিচ্ছে, বিশ্বের বুকে ও মহাকাল পরিক্রমায় তাকে দেখানো হয়েছে সে কী করেছে, কী অবস্থায় তাদের জীবনে কী নেমে এসেছে এবং ভবিষ্যতে তার কি অবস্থা হতে চলেছে তার বিস্তারিত প্রতিবেদন ৷ এসব অবস্থা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার ভুলে যাওয়া ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা এবং তার বিবেক জাগিয়ে তোলা, আল্লাহর তরফ থেকে আগত বার্তাবাহক রসূলে কারীম (স.)-এর কথা শুনতে তাকে উদ্বুদ্ধ করা। দেখুন সে বার্তায় কি বলা হচ্ছে, এ হচ্ছে সেই কেতাব, যা তোমাদের কাছে নাযেল হয়েছে। সুতরাং তোমার বুকে (এ ব্যাপারে) কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়- এর উদ্দেশ্য হচ্ছে যেন তুমি মানুষকে সতর্ক করো এবং এ কেতাব যেন মোমেনদের জন্যে স্থায়ী ও এক অমোঘ উপদেশবাণী হিসাবে প্রতিভাত হয়। অনুসরণ করো তোমরা সেই মহা-্রন্থের, যা তোমাদের পরওয়ারদেগার মালিক মনিবের কাছ থেকে নাধিল হয়েছে এবং অনুসরণ করো না তাকে বাদ দিয়ে কোনো মুরববী অভিভাবক দায়িত্বশীল বা বন্ধুর (অর্থাৎ, আল্লাহর বিধান উপেক্ষা করে, বা তার কথা ও ইচ্ছার বিপরীত, কোনো মানুষের কোনো কথা বা ইচ্ছার তাবেদারী করবে না। না বুঝে-সুঝে বা চিন্তা-ভাবনা না করে করা কথা মানবে না এবং কারো অন্ধ অনুসারীও হবে না), কিন্তু (বাস্তব অবস্থা হচ্ছে, তোমাদের অধিকাংশই ভুল পথে চলে এবং) খুব অল্প সংখ্যক লোকই শিক্ষা গ্রহণ করে। ///.091019021-0017
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।