Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“ওরা বলবে, অবশ্যই এ সব নেয়ামত আল্লাহ তায়ালা হারাম করে দিয়েছেন সেসব কাফেরের জন্যে, যারা তাদের ছীনকে বানিয়ে নিয়েছিলো খেল তামাশার বিষয় এবং দুনিয়ার জীবন তাদের ধোকার মধ্যে ফেলে রেখেছিলো ।' তারপর আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য, যা দেখে সকল মানুষের কণ্ঠ যেন নিস্তব্ধ হয়ে গেলো। আজ আল্লাহ তায়ালা যে ফয়সালা করবেন তাই চুড়ান্ত । কেননা তিনিই তো সব কিছুর মালিক, তিনিই তো বিচার ফয়সালার একমাত্র কর্তা । তাই তার ভাষাতেই দেখুন, দিনের এ সাক্ষাতকে। আর যেহেতু তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছিলো ক্ষতিগ্রস্ত করেছে আর যেসব মনগড়া জিনিস তারা তৈরী করে নিয়েছিলো তা সব আজ ব্যর্থ হয়ে গেলো ।' (আয়াত ৫১-৫৪) এভানে হৃশ্যের পাতাগুলো যেন আসছে ও চলে যাচ্ছে- এ দৃশ্যের একটি অধ্যায় হচ্ছে আখেরাত আর একটি অধ্যায় দুনিয়ার জীবন সম্পর্কিত, এখন যেন আখেরাতে সেই সব লোকের সাথে আমরা সময় কাটাচ্ছি, যারা দোযখের আগুনে আজকের দিনের সাক্ষাতকে ভুলে থাকার শাস্তি পাচ্ছে। আর, অবশ্যই তাদের কাছে লিখিত আকারে এবং অত্যন্ত বিশদভাবে এদিন সম্পর্কে অনেক সতর্কবানী এসেছে। আল্লাহ তায়ালা তার অমোঘ ভবিষ্যদ্বাণীতে এসব ঘটনার কথা উল্লেখ করেছেন_ আন্দাজে নয়, সকল বিষয়েই তার ভান্ডারে যে জ্ঞান রয়েছে, সে ভান্ডার থেকেই জ্ঞানগর্ভ কথাগুলো তিনি বলেছেন। কিন্তু জ্ঞানগর্ভ ও যুক্তিপূর্ণ এসব কথাও তারা উপেক্ষা ও পরিত্যাগ করেছে। তারা চলেছে খোশ-খেয়ালমতো, নিছক ধারণা কল্পনা ও কুসংস্কারের পেছনে তারা ধাবিত হচ্ছে। . তাদের পাশেই আর একটি দলের সাথে একটি সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছি। এ দলটা অপেক্ষা করছে এই কেতাবে উল্লেখিত ভবিষ্যতের অবশ্যন্ভাবী পরিণতির জন্যে এবং সে ফল ভোগের জন্যে যার সম্পর্কে আল্লাহর নবী সাবধান করেছেন। তাদের পার্থিব এ জীবনে বার বার সাবধান করা হচ্ছে, ভালো বা মন্দ যে কোনো কাজের ফল অবশ্যই ভোগ করতে হবে । সুতরাং আজকে এ কেয়ামতের ভয়ংকর দিনে বাস্তবিকই সেই ফল দেখতে পাচ্ছি। "এই বিশ্ব প্রকৃতির উন্ুক্ত দৃশ্যাবলীর মধ্যে প্রাণের যে স্পন্দন নিরন্তর বয়ে যাচ্ছে তা বড়ই বিস্ময়কর এর যথাযথ খবর এ মহা বিস্ময়কর কেতাব ছাড়া অন্য কিছুতে সঠিকভাবে পাওয়া যায় না। এভাবে এ বিরাট বিস্ময়কর প্রতিবেদন সমাপ্ত হচ্ছে এবং এর পরপরই আসছে মানব জীবনের অবশ্যন্তাবী সেই পরিণতির কথা, যা তার সৃষ্টিলগ্নের ঘটনাবলীর সাথে পুরোপুরিই সংগতিপূর্ণ। এসব বিবরণ আজও মানুষের বিবেকে সাড়া জাগায়, অন্যায় অত্যাচার এবং মিথ্যা দুর্নীতি ও আল্লাহর না-ফরমানী থেকে দূরে থাকতে মানুষকে উৎসাহ যোগায় । আর এ গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে সীমাবদ্ধ হলেও এখানে সেই পরিণতি স্থলের একটা ব্যাখ্যা দেয়া হলো যেখানে তাওবা করার কোনোই সুযোগ থাকবে না, কোনো সুপারিশও কেউ কারো পক্ষে করতে পারবে না এবং যে কাজ করা হয়েছে তার পুনরায় সংশোধন ও পরিবর্তনেরও কোনো সুযোগ থাকবে না। হা, এ ভাবেই এ প্রসংগের বিস্ময়কর আলোচনা শেষ হচ্ছে। ///.09119021-0017

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।