Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

হবে তাদেরকে দোযখে । তাদের অবস্থা হবে সমান সমান। তারা আল্লাহ সোবহানাহু ওয়া '| তায়ালার দয়া ও মেহেরবানীর অপেক্ষায় থাকবে । তারা জান্নাতবাসীদের তাদের চেহারার বিদ্ধমান ' চিহ্কের কারণে চিনতে পারবে। সম্ভবত তাদের চিনতে পারবে তাদের চেহারার শুভ্রতা ও .উজ্জ্বলতার কারণে, অথবা চিনতে পারবে শুভ্র সমুজ্বল আলোর দরুন যা তাদের আগে আগে ও ডান দিকে চলতে থাকবে । আবার একই কায়দায় দোযখবাসীদেরও চিনতে পারবে তাদের চেহারায় দৃশ্যমান চিহ্বের কারণে । আর সম্ভবত তাদের চেহারা থাকবে কলুষ-কালিমালিপ্ত অথবা 'চিনতে পারবে সেই দাগ দেখে, যা তাদের নাকের ডগায় লেগে থাকবে। যেহেতু দুনিয়ার জীবনে .এ নাক ফুলিয়ে ফুলিয়ে তারা অহংকার প্রদর্শন করেছে, যেমন সূরা কলাম-এ এসেছে, 'শীঘ্বই আমি (সর্বশক্তিমান আল্লাহ) তার নাকের ডগার ওপর দাগ লাগিয়ে দেবো ।' এসৰ আরাফবাসী জান্নাতবাসীদের সালমে দিয়ে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবে, বুক ভরা আশা নিয়ে তাদের সাথে কথা বলতে থাকবে, যেন তাদের সাথে জান্নাতে প্রবেশ করানো হয়। তাদের নযর যখন কোনো দোযখবাসীর ওপর পড়বে তখন আপনা থেকেই তাদের নযর সরে আসবে, ইচ্ছা করে সরানো লাগবে না। তারা আল্লাহর কাছে পানাহ চাইবে, যেন তাদের ঠিকানা ওদের সাথে না হয়। তাই এরশাদ হচ্ছে, ৃ্‌ “আর থাকবে আরাফের ওপর এক শ্রেণীর মানুষ, যারা সবাইকে তাদের চেহারার ওপর দাগ | হে আমাদের রব, আমাদের যালেম জাতির অন্ত্ুক্ত বানাবেন না।” (আয়াত ৪৬-৪৭) তারপর দেখবে তারা কবীরা গোনাহকারী লোকদেষ, যারা তাদের চেহারার দাগের কারণে পরিচিত হবে, তখন তাদের দিকে রাগ ও তীব্র তিরঙ্কারপূর্ণ দৃষ্টি দিয়ে তাকাবে । আল্লাহর বাণী দেখুন, “আরাফবাসীরা কিছু লোককে ডাকবে, যাদেরকে তাদের চেহারার ওপর লেগে থাকা দাগের কারণে ওরা চিনবে, (তাদের) বলবে, তোমাদের জনবলের বড়াই ও দলীয় শক্তি আজ কোনোই কাজে লাগলো না।" এরপর মোমেনদের সম্পর্কে ওরা যে বলতো, তারা পথভ্রষ্ট, আল্লাহ তায়ালা তাদের কোনো প্রকার দয়া করবেন না- তাদের একথাগুলো তাদের সামনে পেশ করে তাদের স্মরণ করানো হবে। এ বিষয়ে আল্লাহর কথা- প্রতি কোনো দয়া করবেন না? আজ দেখো ওরা কোথায়, তাদের বলা হবে, “জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, আর তোমরা কোনো দুশ্চিন্তাও করবে না।" জ্বাহান্বাসীদেন কলম্ণ মিনতি আর শেষের দিকে আমরা শুনতে পাচ্ছি দোযখের দিক থেকে আসা এক করুণ শব্দ। এ শব্দের মধ্যে রয়েছে কাতর কণ্ঠে সাহায্যের জন্যে আবেদন ও পানির জন্যে কাকুতি মিনতি । বলা হবে, . _... *দোযখবাসীরা জান্নাতবাসীদের ডেকে ডেকে বলবে, দাও না আমাদেরকে একটু পানি অথব সেসব নেয়ামত থেকে কিছু যা আল্লাহ তায়ালা তোমাদের দিয়েছেন।” অপরদিক থেকে আল্লাহর জবাব যেন আমরা শুনতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে অপমান, ধিক্কার ও লাঞ্কুনা ৷ এরশাদ হচ্ছে, বিনাশ সম ৮ খে ///.1091019021-0017

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।