Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহর রহমত না থাকলে শুধু তাদের আমল তাদের জান্নাতের অধিকারী বানানোর জন্যে মোটেই যথেষ্ট নয়। এ বিষয়ে রসূলুল্লাহ সে.) বলেছেন, “কিছুতেই তোমাদের কোনো কাজ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না।' সাহাবারা বললেন, ইয়া রসূলাল্লাহ, আপনাকেও নাঃ তিনি বললেন, না। আমাকেও না, তবে আল্লাহ তায়ালা যদি তার রহমত ও মেহেরবানী দ্বারা আমাকে মাফ করে দেন তো ভিন্ন কথা (মুসলিম শরীফ)। এখানে একথা মনে করার কোনো কারণ নেই যে, আল্লাহর বাণী ও রসূলুল্লাহ (স.)-এর কথার মধ্যে কোনো বৈপরীত্য বা বিরোধ আছে, “যেহেতু রসূলুল্লাহ সে.) মনগড়া কিছু বলেন না। এটা তো আল্লাহর অসীম মেহেরবানী ও ভালো কাজের জন্যে বান্দার জন্যে উৎসাহব্যঞ্জক কথা যে, “বান্দাকে তার ভালো কাজ জান্নাতে প্রবেশ করাবে ।' অপরদিকে রসূল (সে.) জানাচ্ছেন, মানুষ যতো ভালো কাজই করুক না কেন, তার মধ্যে শয়তানের প্ররোচনায় এমন এমন কিছু দুর্বলতা এসেই যায়, যে কারণে সে ভালো কাজগুলোর হক পুরোপুরি আদায় করতে পারে না। অবশ্য অবশ্যই তার কিছু না কিছু ক্রটি হয়ে যায়। যেহেতু তিনি রহমান, তিনি রহীম, মহা দয়াময় তিনি, সীমা নেই শেষ নেই তার মেহেরবানীর, তাই সে ক্রটিগুলো না ধরে তিনি বান্দার ভালো কাজগুলোই ধরেন এবং তার প্রতিদান দিতে চান- আনুগত্যশীল মন নিয়ে যখন সে ভালো কাজ করতে শুরু করে, তখন তার ক্রটিগুলো তুচ্ছ জ্ঞান করে তার ভালো কাজের উদ্যোগ ও তার ভালো কাজগুলোই তিনি হিসাব করেন। রসূল (স.) আল্লাহর ইশারা জানাচ্ছেন আল্লাহ তায়ালা যদি হিসাব করতেন এবং ক্রটিবিচ্যুতিগুলো ক্ষমা না করে পাকড়াও করতেন, তাহলে বান্দার কোনো উপায়ই থাকতো না। আল্লাহ ও রসূলের কথার মধ্যে পার্থক্য আছে বলে যারা মনে করে, তাদের জ্ঞানের স্বল্পতাই প্রধানত দায়ী। এরপর দেখুন উভয় দলের অবস্থা । এক দলের লোকেরা মিথ্যার ব্যবসায়ী, যারা বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, অপরাধপ্রবণ, অত্যাচারী, কাফের ও মোশরেক-এরা দোযখের আগুনে থেকেও পরস্পর দোষারোপ ও অভিশাপ দিতে ব্যস্ত এবং তর্ক-বিতর্ক ও ঘৃণা বিদ্বেষ পোষণকারী, তাদের বুকে পরস্পরের প্রতি ঘৃণার আগুন টগবগ করে জুলছে, যদিও এক সময়ে তারা ছিলো একের জন্যে অন্য জন আন্তরিক বন্ধু ও সহযোগী ৷ অপরদিকে মোমেন ও সৎ কর্মশীল লোকদের অবস্থা জান্নাতে দেখা যাবে- তারা হবে পরস্পর ভাই ভাই, মহব্বত বিনিময়কারী, পরস্পর দোষ ক্রটি মোচনকারী এবং শুভেচ্ছা প্রদর্শনকারী । এদের ওপর বর্ষিত হতে থাকবে শান্তি ও শুভেচ্ছার আশিসবাণী ৷ তাই এরশাদ হচ্ছে, আমি মহান আল্লাহ তাদের থেকে দূর করে দেবো তাদের মধ্যে অবস্থিত সকল গ্লানি । এরাই প্রকৃত মানুষ, মানুষ হিসাবে এরা জীবন যাপন করেছে ৷ দুনিয়ার জীবনে মাঝে মাঝে এদের মধ্যে রাগ ও মনোক্ষুপ্রতা এসেছে, এসেছে বিদ্বেষের গ্লানি, কিন্তু তারা তা দমন করেছে এবং এসব মন্দ খাসলতের ওপর বিজয়ী হয়েছে, হয়তো কিছু কিছু থেকেই গেছে, সেগুলো আল্লাহ তায়ালা দূর করে দেবেন বলে জানিয়েছেন। কুরতুবী তার আহকামুল কোরআন নামক তাফসীর গ্রন্থে এ বিষয়ে একটি হাদীস এনেছেন। এতে বলা হয়েছে, রসূল (স.) বলেছেন, জান্নাতের দরজায় মোমেনদের বুকের মধ্য থেকে বের করে ফেলা ঘৃণা-বিদ্বেগুলো উটের আস্তাবলের মতো জমা হয়ে যাবে যেগুলো আল্লাহ রব্বুল আলামীনই মোমেনদের অন্তর থেকে বের করে নেবেন। হযরত আলী (রো.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি কামনা করি আমি ওসমান, তালহা ও যোবায়রের মতো হই। যাদের সম্পর্কে আর ঠিক যে সময় দোযখবাসীরা ওপর ও নীচে থেকে আগুনের তাপে দগ্ধীভূত হতে থাকবে, একই সময় জান্নাতবাসীরা থাকবে এমন সব বাগ বাগিচাভরা জান্নাতে, যার পাশ দিয়ে প্রবহমান ///.0910190781-0017

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।