পারেন। সুতরাং সেখানে দোযখের আগুনে পোড়া ছাড়া তাদের কোনো উপায়ই থাকবে না। ইসলামের ডাকে সাড়া না দিয়ে সহজাত বিবেকের বিরুদ্ধে যারা কাজ করেছে। মনচাহি জীবন যাপন করেছে, তাদের সবার এই একই করুণ পরিণতি । এর কোনোই পরিবর্তন হবার নয়, তা যতোই পারস্পরিক দোষারোপ, বা অভিশাপের আদান প্রদান হোক না কেন। একদিন যারা অন্যায় অপকর্মে ছিল পারস্পরিক বন্ধু ও সহযোগী, তাদের সবাইকে একই করুণ পরিণতির সম্মুখীন হতে হবে । এরশাদ হচ্ছে, “আর এ ভাবেই তো আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি । এরপর আপনিই চিন্তা করে দেখুন, দোযখের মধ্যে তাদের অবস্থা কী হতে পারে? এরশাদ হচ্ছে “তাদের বিছানাও হবে জাহান্নামের (আগুনের) এবং তাদের ওপর দিয়েও থাকবে (আগুনের) চাদর ।” অর্থাৎ তারা যে রসূলুল্লাহ সে.)-কে বিদ্রপ করতো তার প্রতিদানে আগুনের বিছানায় তাদেরকে আরাম (1) করতে দেয়া হবে। এ বিছানা আসলে না হবে কোনো মাটির সয়তল স্থল আর না হবে কোনো নরম শয়নের স্থান, আর না হবে আরামদায়ক কোনো ফুলের বিছানা, বরং জাহান্নামের আগুনই হবে তাদের চাদর যা ওপর দিয়ে তাদের ঢেকে রাখবে । “এভাবেই আমি যালেমদের প্রতিদান দিয়ে থাকি।' আর যালেমরাই হচ্ছে অপরাধী, আর মোশরেকরাই যালেম। তারাই বরাবর আল্লাহর আয়াতগুলোর প্রতি মিথ্যা আরোপকারী এবং তারাই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার আয়াতগুলোর প্রতি মিথ্যা বানিয়ে বানিয়ে বলে । আল কোরআনের ব্যাখ্যা দেখা যায়, এসব গুণের একটি অপরটির সমার্থক। প্াচুর্ধমক্স জানল্বাতে ঘমাতমনদেক অবহ্থাল | এরপর সেসব মানুষের সফলতার দৃশ্য, নায নেয়ামত ও আনন্দ উপভোগের দৃশ্য- যারা দুনিয়াতে আল্লাহর নিরংকুশ সার্বভৌমত্ত মেনে নিয়ে তারই গোলামী করেছে। এরশাদ হচ্ছে, “আর যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে চলেছে আমি তাদের কাউকে তার সাধ্যের অতিরিক্ত (কাজের বোঝা তার ওপরে চাপিয়ে দিয়ে তাকে) কষ্ট দেবো না- ওরাই হবে যা কিছু করে তারই প্রতিদানে এই জান্নাত, তোমাদেরকে (মৌরুসী সূত্রে প্রাপ্য বস্তুর মতো) দেয়া হয়েছে।' (আয়াত ৪২-৪৩) ওরাই সেসব মানুষ, যারা ঈমান এনেছে এবং সাধ্যানুযায়ী নেক কাজ করেছে, সাধ্যের বাইরে আল্লাহ তায়ালা কোনো কাজ তাদের দেবেন না। ওরাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহর হুকুমে এবং তাঁরই রহমতে ওরা হবে তার অধিকারী । আল্লাহ তায়ালা নিজ দয়ায় তাদের জান্নাতের উত্তরাধিকারী করবেন। ঈমানসহ যে ভাল কাজ তারা দুনিয়ার জীবনে করেছে তার প্রতিদানে তাদের সকল নেয়ামতে ভরা জান্নাত দেয়া হবে। তাদেরই দেয়া হবে এ মহান নেয়ামত রসূলদের অনুসরণ করেছে এবং শয়তান ও তার অনুসরণকে অস্বীকার করেছে। তাদের জান্নাতে প্রবেশ করানো হবে এই জন্যে, তারা মহাশক্তিমান ও মহা দয়াময় আন্রাহর নির্দেশ পালন করে চলেছে এবং অস্বীকার করেছে তাদের চিরকালের দুশমন মরদৃদ শয়তানকে । ///.09119021-0017
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।