অর্থাৎ তারা আমাদের থেকে পৃথক হয়ে দূরে অদৃশ্য হয়ে গেছে, তারা বুঝে গেছে, তারা নিজেরাই ভ্রান্ত পথে চলেছিলো, এজন্যে আজ তাদের আমরা আশ্রয়স্থল মনে করিনা, আর তারাও আজকে আমাদের কোনো উপকার করতে পারবে না। সুতরাং দেখুন, তাদের কী করুণ দুর্দশা হবে! আজকের এই অবশ্যন্তাবী কঠিন মুহূর্তে ওরা তাদের কোনোই কাজে আসবে না! আর কতো ব্যর্থ ও ক্ষমতাহীন সেসব মনিব, যারা তাদের অনুসারীদের পথ দেখাতে অক্ষম হয়ে যায়। “আর ওরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বলবে, অবশ্যই ওরা কাফের ছিলো ।" এমনি করে তাদের বিবরণ আমরা ইতিপূর্বে আলোচ্য সূরার মধ্যে দেখতে পেয়েছি, যখন দুনিয়ায় তাদের প্রতি শাস্তি নেমে আসার বর্ণনা এসেছে, আবার যখন তাদের ওপর শ্রাস্তি নেমে আসবে, তখন তারা একথা ছাড়া আর কিছুই বলবে না, 'অবশ্যই আমরা যালেম ছিলাম ।" উন্দলাম ন্িবর্রিভ মতাদর্শবালীন্বা দোষখ্খে দমন্বেত এই দৃশ্য শেষে আমরা পরবর্তী দৃশ্যের দিকে যখন তাকাই, তখন এক দলকে দেখতে পাই দোযখের আগুনে! ...... এ দুইর মধ্যে যে ব্যবধান সেখানে দেখতে পাই পূর্ণ নীরবতা । আরো দেখতে পাই মৃত্যু, পুনরু্থান ও হাশরের ময়দানের মধ্যে এক ব্যবধান, যেন মনে হয় ওই মহাসমাবেশের মধ্য থেকে একটি দলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। এ অবস্থা সামনে রেখেই এরশাদ হচ্ছে- “আল্লাহ তায়ালা বলবেন, দাখেল হয়ে যাও (এই) বহুজাতিক দলে । তোমাদের পূর্বে বু জ্বিন ও মানুষ দোযখের এই আগুনে প্রবেশ করেছে............. অতএব স্বাদ গ্রহণ করো এই আযাবের, যা কিছু উপার্জন করেছো তারই প্রতিদান এটা । (আয়াত ৩৮) প্রবেশ করো দোযখে তোমাদের পূর্বে প্রবিষ্ট বহুজাতিক দলে ।" অর্থাৎ, তোমাদের জিন ও মানুষ সহকর্মীদের দলে মিশে যাও, যারা আগুনের মধ্যে টানার ইবলীস কি তার রবের না-ফরমানী করেনি? সে-ই তো আদম ও তার স্ত্রীকে জান্নাত থেকে বের করে এনেছিলো! আর তার সন্তানদের মধ্যে যারা বিপথগামী হয়েছে, তাদের সে-ই তো বিপথগামী করেছে। তাকে এবং যাদেরকে সে পথভ্রষ্ট করেছে তাদের সবাইকে দোযখে নিক্ষেপ কররেন বলে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন। অতএব হুকুম হবে, তোমরা সবাই দোযখে প্রবেশ করো । দোষথে পূর্বে যারা আছে এবং পরবর্তীতে যারা প্রবেশ করবে, সবাই সমান | এবং সবাই পরস্পরের বন্ধু! দুনিয়াতেও দেখা যায় ওই নাফরমানদের বিভিন্ন জাতি, দল ও শ্রেণীর লোকদের মধ্যে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব । কারণ পরবর্তী প্রজন্ম প্রথম প্রজন্মের মানুষকে অনুসরণ করে এবং অনুসারীরা পরিচালকদের বেশ কদর করে, ............. কাজেই দেখা যাক, আজকে কেমন করে তাদেরকে ঘৃণা-বিদ্বেষ এবং তাচ্ছিল্যপূর্ণ নামে ডাকাডাকি করা হয়। এরশাদ হচ্ছে, “যখনই কোনো নতুন দল জাহান্নামে প্রবেশ করবে, তথনই তারা তাদের (আদর্শিক ভাই) বোনদের অভিশাপ দিতে থাকবে ।" কি এক চরম ব্ব্রতকর অবস্থা হবে যখন ছেলে বাপের বিরুদ্ধে এবং দাস মনিবের বিরুদ্ধে অভিযোগ করবে ও অভিশাপ দিতে থাকবে! পরবতীতে তারা সবাই জাহান্নামের আগুনে একইভাবে পুড়তে থাকবে । তাই এরশাদ হচ্ছে, “এভাবে (একেক করে) যখন তারা সবাই জাহান্নামে একত্রিত হবে ।' ৭ সপু্যা আআম্প আআ” _______ (১১০৯০ _____ শালা ৬ অব্যিক্ ২২ ///.109119021-0017
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।