রব্বুল আলামীন বাবা আদম ও তীর স্ত্রী মা হাওয়াকে পয়দা করলেন এবং জান্নাতের মধ্যেই তাদের বাসন্থান বানিয়ে দিলেন। কিন্তু শয়তান তাদের দুজনকেই ধোকা দিয়ে আল্লাহর একনিষ্ঠ দাসত্ব ,ও আনুগত্যের মর্যাদা থেকে সরিয়ে নিয়ে এলো এবং তাদেরকে জান্নাত থেকে বের করে আনলো । এইভাবে সর্বোচ্চ মর্ধাদার জান্নাত থেকে আসার ইতিকথা এখানে শেষ হচ্ছে। তারপর মানব সৃষ্টির শুরুর সাথে শেষের এক অসাধারণ সংযোগ স্থাপন করা হচ্ছে পৃথিবীতে জীবন যাপন পুনরায় যাত্রা শুরুর মধ্যে চমৎকার এক মিল তুলে ধরা হয়েছে। কোরআনের অতুলনীয় বর্ণনাভংগীর কারণে এ দু" অবস্থার মাঝে কোনো ব্যাবধান আছে বলে মনে হয় না। এবারে আমরা হাযির হচ্ছি সর্বকালের সর্বপেক্ষা বড় মহা সম্মেলনের দৃশ্যের সামনে । এ সম্মেলন তারাও উপস্থিত রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা মানব জীবনে এসে ভংগ করেছে। তারা খুব দাবী করছে যে, বাপ দাদাদের আমল থেকে মৌরুসী সূত্রে প্রাপ্ত এসব পৌত্তলিকতাই সঠিক পথ । আর নবী রসূলদের সম্পর্কে তারা মন্তব্য করছে যে, এরা নিজেরা মনগড়া কিছু আইন কানুন ও সমাজ ব্যবস্থা রচনা করে নিয়েছে । অথচ সঠিক অর্থে জ্ঞানী যে কোনো মানুষ জানে যে, এটা আল্লাহর দেয়া সন্দেহমুক্ত বিধান। এর ওপর ওরা নিজেদের অনুমান সর্বস্ত কথার স্থান দিয়েছে, স্থান দিয়েছে জল্পনা কল্পনাকে নিশ্চিত ও সঠিক জ্ঞানের ওপর । তাই বলা হয়েছে হা, তারা দুনিয়াতে তাদের সেই অংশ পেয়ে গেছে, যা আল্লাহ তায়ালা তাদের তকদীরে বরাদ্দ করে রেখেছিলেন, পেয়েছে তারা তাদের জন্যে বরাদ্দকৃত কিছু সুখ শাস্তি, যা আল্লাহ তায়ালা তাদেরকে দেবেন বলে পূর্ব থেকেই সিদ্ধান্ত করে রেখেছিলেন তাই এরশাদ হচ্ছে, “থেকে বড় যালেম আর কে হবে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা তৈরী করলো অথবা আল্লাহর আয়াতগুলোকে প্রত্যাখ্যান করলো? ওরাই সেসব মানুষ, যারা তাদের জন্যে বরাদ্দ করা অংশ আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বলছে , অবশ্যই তারা কাফের ছিলো । (আয়াত ৩৭) আমরা এখন যেন সেই সকল পাপিষ্ঠ মানবগোষ্ঠিটির সামনে দীড়িয়ে আছি যারা আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা তৈরী করে বলেছিলো এবং আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছিলো। কিন্তু শেষ পর্যস্ত তো পালিয়ে কোথাও ত্যেতে পারবে না। সময় ফুরিয়ে গেলে অবশ্যই আল্লাহর ফেরেশতা দূতরা এসে তাদের জান কবয করবে- এসময় তাদের মধ্যে যেসব প্রশ্নোত্তর হবে তার দৃশ্য দেখুন। “তারা বলবে, এখন তারা কোথায় যাদের তোমরা আল্লাহকে বাদ দিয়ে (সাহায্যের জন্যে) ডেকেছিলে? অর্থাৎ, কোথায় সে দেব দেবতা, যাদের তোমরা আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতাধর বানিয়ে নিয়েছিলে। কোথায় তোমাদের সে সব নেতারা যাদেরকে তোমরা দুনিয়াতে ক্ষমতাসীন বানিয়ে রেখেছিলে। রসূলদের মাধ্যমে তোমাদের সাবধান করা হয়েছিলো না? কোথায় সে অমোঘ ও সুনিশ্চিত জীবন, যা তোমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে? হায়, আজকে মৃত্যু থেকে বাচার আর কোনো উপায়ই তোমাদের নেই। কেননা আল্লাহ তায়ালা মৃত্যুর জন্যে যে সময় নির্দিষ্ট করে রেখেছেন তা পরিবর্তন করার কোনোই উপায় নেই। একটা মাত্র উত্তরই আসবে! না, পালানোর কোনো পথ নেই। তাদের জিজ্ঞেস করা হবে, কোথায় তোমাদের সেসব মাবুদ, যারা তোমাদের পক্ষে সুপারিশ করবে বলে আশ্বাস দিয়েছিলো? তাদের যে জবাব দেবে তা আল্লাহ তায়ালা জানাচ্ছেন তা হচ্ছে, “তারা বলবে, আমাদের থেকে ওরা দূরে সরে গেছে এবং পালিয়ে গেছে।” ///.091190781-0017
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।