করি, আল কোরআন তাদের যে চিত্র তুলে ধরেছে, তা যে কোনো পাঠকের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তারা যেন দৃশ্যের ছবিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে, তারপরও তারা ভোগবিলাসে মেতে রয়েছে। তবে হা এসব দৃশ্যের বিবরণ তাদের অন্তরাত্মার ওপর নিসন্দেহে গভীরভাবে রেখাপাত করছে। সংগে সংগে তাদের অন্তর কেঁপে উঠছে, ভয়ে কুঁচকে যাচ্ছে তাদের শরীরের চামড়াগুলো। কখনও সন্ত্রস্ত অবস্থায় জড়সড় হয়ে পড়ছে। আবার কখনো প্রশান্তিতে ভরে যাচ্ছে মন, জান্নাতের সুশীতল ও সুবাসিত মৃদু মধুর সমীরণ দোলা দিয়ে যাচ্ছে তাদের অন্তরে ৷ ওয়াদা করা ওই দিবসটা আসার অনেক পূর্বেই তারা অনাগত জীবনের ওই অবস্থাটা উপলব্ধি করতে পারছে । আর যার অন্তরে ও চেতনায় আখেরাতের জীবনের এই কথাগুলো দোলা দিয়ে যাচ্ছে, সে যেন অনুভব করছে যে, এ জীবনের তুলনায় সে আরো নিশ্চিন্তে এবং পরকালের ওই জীবনে বাস করছে। তাদের তীব্র অনুভূতি তাদেরকে সেই জগতের দিকে যেন ঠিক তেমনি করে নিয়ে যাচ্ছে, যেমন করে কোনো মানুষ এক বাড়ী ছেড়ে অন্য বাড়ীতে চলে যায়। আরো বড় সত্য হচ্ছে যাদের জীবন আখেরাতমুখী, তাদের কাছে ওই জীবনটাকে ভবিষ্যত জীবন' মনে হয় না, মনে হয় প্রকৃতপক্ষে ওইটাই আসল জীবন এবং সে জীবনকে যেন তারা নিজেদের চোখে দেখতে পাচ্ছে। আল কোরআনের আরো বহু স্থানে কেয়ামতের এ দৃশ্য আরো সবিস্তারে বর্ণনা করা হয়েছে, আরো সজীব করে তুলে ধরা হয়েছে তার চিত্রগুলোকে, আরো জীবন্ত হয়ে উঠেছে পর্যায় ক্রমিকভাবে এর দৃশ্যগুলো সে সব বর্ণনায়। এসব বর্ণনায় বিষুগ্ধ হয়ে যায় মোমেনের অন্তর-প্রাণ। বিভিন্ন শব্দের মাধ্যমে পেশ করা এসব দৃশ্য তাদেরকে জাহেলিয়াতের নিকষ অন্ধকার থেকে হাত ধরে টেনে তুলছিলো । শয়তানের ধোকাবাজির কারণে যারা আদম ও হাওয়ার জান্নাত থেকে বের হয়ে আসার পর কেয়ামতের এ দৃশ্য সম্পর্কে কথা এসেছে। প্রতারণার মাধ্যমে আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়ে শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে ছেড়েছিলো। তাই মানবজাতিকে সতর্ক করা হচ্ছে এই পুরাতন শক্রর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সদা সর্বদা সাবধান থাকতে হবে, যেহেতু সর্বদাই সে মানুষকে প্ররোচনা দিয়ে চলছে। নিষেধ করা হচ্ছে তাদেরকে শয়তানকে মুরববী অভিভাবক ও পরিচালক বলে মানতে এবং রসূলদের মাধ্যমে তাদের যে সব নির্দেশ দেয়া হয়েছিলো যদি কোনো শয়তানী শক্তি তার বিপরীত কোনো কথা বা পরামর্শ দেয়, তাহলে তা না মানার নির্দেশ দেয়া হচ্ছে। তারপরই তাদের কাছে আল্লাহর দরবারে হাযির হওয়ার কেয়ামতের দৃশ্য এমনভাবে পেশ করা হচ্ছে যেন দুটি দৃশ্য পাশাপাশি এবং এ দুইয়ের মধ্যে সময়ের কোনো ব্যবধান নেই। চির-শক্র শয়তান সর্বদাই চায় মানুষকে বিপদে ফেলতে, যেমন করে জান্নাত থেকে বের করে আদম ও হাওয়াকে বিপদে ফেলেছিলো । আর যে শয়তানের বিরোধিতা করবে এবং আল্লাহর কথা মতো চলবে তাকে পুনরায় জান্নাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর মহান দরবার থেকে তাদেরকে ভাক দিয়ে বলা হবে, তোমরা যা কিছু (ভালো) কাজ করেছো তারই পুরস্কার পাওয়ার অধিকারী হিসাবে তোমাদেরকে এই জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। এ জান্নাত হলো নিরাপদ আশ্রয় এবং সীমাহীন আরাম আয়েশের স্থান। আলোচনার এ ধারাতে দেখা যায়, কেয়ামতের দৃশের যে বর্ণনা এসেছে তা প্রথম থেকে শেষ পর্যস্ত এক অভিনব সৌন্দর্যে ভরা । এ হচ্ছে সেই কাহিনীর শেষ দৃশ্য যার শুরু হয়েছে মানব জাতি সৃষ্টির মধ্য দিয়ে । তাইতো এখানে আলোচনা এসেছে সেই পরম পবিত্র ক্ষণটির কথা যখন আল্লাহ ///.091019021-0017
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।