এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানদের জন্যে দেয়া ওয়াদা এবং তার খেলাফত লাভের শর্ত। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আল্লাহ তায়ালা পয়দা করেছেন এবং তাদের জীবন ধারণের সকল ব্যবস্থা করে দিয়েছেন উদ্দেশ্য, হলো আল্লাহর যমীনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা । এই খেলাফতের যোগ্যতা অর্জনের মূল শর্ত হচ্ছে অন্তরে আল্লাহর ভয় রেখে শুধরে যাওয়া । তারপর এই মানব জাতির মধ্যেই আল্লাহর খলীফা হিসাবে দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালনের জন্যে প্রয়োজননীয় ক্ষমতা অর্জন করতে হবে । এভাবেই আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন হবে। যদি আল্লাহকে ভয় না করে কেউ চলতে চায়, তাহলে তার পার্থিব জীবনের অন্যান্য সকল কাজকে বাতিল করে দেয়া হবে। আল্লাহ তায়ালা তাকে ও তার কোনো কাজকেই কবুল করবেন না, সে আন্াহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে একথাও মেনে নেবেন না এবং পরকালে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তার পক্ষে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কিছুতেই তার আযাবকে দূর করাও হবে না । আবারও এরশাদ হচ্ছে, “তবে যে আল্লাহর ভয়ে ৰাছ বিচার করে চলবে, তার কোনো ভয় থাকবে না এবং সে দুশ্ন্তাগরস্তও হবে না? কারণ “তাকওয়া'- আল্লাহর ভয় মনে রেখে বাছ বিচার করে চলার এই গুণটিই তাকে অপরাধজনক ও লজ্জাকর কাজ থেকে দূরে সরিয়ে রাখে । আর যতো লঙ্জাকর কাজ আছে তার “মধ্যে সব থেকে বড় এবং জঘন্য কাজ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, তীর ক্ষমতায় জোর করে ভাগ বসানো এবং তীর সার্বভৌমত্ব গুণাবলীর অধিকারী হওয়ার দাবী করা। এই তাকওয়াই তাকে পবিত্র হালাল খাদ্য-খাবার গ্রহণ করতে বাধ্য করবে এবং আল্লাহর যাবতীয় হুকুম পালন করতে এই তাকওয়াই তাকে উৎসাহ দেবে । এরশাদ হচ্ছে, “আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে এবং অহংকার করে দুরে সরে যাবে, তারাই হবে দোযখবাসী, তারা সেখানে চিরদিন থাকবে ।" কারণ অস্বীকার ও প্রত্যাখ্যান এবং আল্লাহর সাথে করা চুক্তির ব্যাপারে অহংকারই এই অহংকারীদেরকে তাদের বন্ধু শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করে দেবে, যেখানে গিয়ে আল্লাহর ওয়াদা পূরণ হওয়া তারা স্বচক্ষে দেখতে পাবে । ক্স্সামতের দৃশ্যের জীবম্ত চিত্রাক্সন ইতিপূর্বে দেয়া হয়েছে জীবনের দীর্ঘ সফর শেষে কিভাবে মানুষ গন্তব্য স্থানে পৌছুবে সেই দৃশ্যের বর্ণনা, বলা হয়েছে, প্রত্যেকটি জাতির জন্যে রয়েছে এখান থেকে বিদায়ের একটা নির্দিষ্ট । এরপর আসছে রোঘ হাশরের ময়দানে সবার হাযির হওয়া ও অতীতে করা সকল কাজের হিসাব নিকাশের দৃশ্যের বিবরণ, আসছে তাদের ফয়সালা ও প্রতিদানপ্রাপ্তির বর্ণনা.......এর পর আসছে মোত্তাকী পরহেযগার ও অহংকারী লোকদের পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ । তাদের অবস্থাকে এমনভাবে পেশ করা হচ্ছে যেন পাঠকের সামনে তাদের ছবি ভাসতে থাকে। আল কোরআনের এমন এক বিশেষ বর্ণনাভধগিতে দৃশ্যটি পেশ করা হচ্ছে যেন পাঠক ও শ্রোতা উভয়েই সে চিত্রপ্ডলো জীবন্ত ও সচল অবস্থায় সামনে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে তার প্রত্যেকটি গতিবিধি। এরপর তুলে ধরা হয়েছে কেয়ামতের নানাবিধ দৃশ্য, কবর থেকে উঠে আসা , হিসাবের জন্যে একব্রিত হওয়া এবং কর্মফল অনুযায়ী পুরস্কার বা শাস্তি লাভ ইত্যাদি । এই দিন এসে যাওয়ার পর তারা কখনোই আর এই মানবজীবন ফিরে পাবেনা । অর্থাৎ পুনর্জন্ম লাভ করে বর্তমানের কর্ম জগতে আর কখনো ফিরে আসবে না। এতোটুকু বর্ণনাই যথেষ্ট, বরং আমি মনে ///.109119021-0017
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।