Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের পরিচয়, তাদের প্রতীকী এবাদাতসমূহ এবং তাদের বাস্তব জীবনের আইন কানুন। অবশেষে তাদের সেই দাবীকে বাতিল বলে ঘোষণা করা হলো যাকে তারা প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা করে যাচ্ছিলো । “বলো, অবশ্যই আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার লঙ্জাকর কাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন, অপরাধজনক ও নাহৰক যে সব বিদ্রোহাত্বক কাজ রয়েছে, তাও নিষিদ্ধ করেছেন এবং | আল্লাহর সাথে কাউকে শরীক ঠাওরাতেও হারাম করেছেন। কারণ এ বিষয়ে কোনো যুক্তি প্রমাণ তিনি পাঠাননি। আরও মানা করেছেন আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কথা বলতে যা তোমরা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা চূড়ান্ত ভাবে নিষেধ করে দিয়েছেন সেই সব জিনিসের কাছে সাহায্যপ্রার্থী হতে, যাদের নিজেদের কোনো ক্ষমতা নাই বলে ওরা জানে । তবু তারা মনে করে ওদের মাধ্যমে আল্লাহর কাছে পৌছানো যাবে । “বলো আমার রব সুবিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন (অদ৩ বলেছেন) এবাদতের সময় সৌন্দর্য মণ্তিত পোষাক পরিধান করো, পানাহার করো কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। (২৯ আয়াত) উভয় স্থানেই বিষয়টা ঈমান ও শেরকের সাথে সম্পর্কিত। কারণ এর মূলে রয়েছে শাসন ও কর্তৃত্র প্রশ্ন । আর এই প্রশ্নটা নিয়েই তো মানুষের জীবনে যতো প্রকার ঝগড়া ফাসাদ এবং মানুষের গোলামী করানোর জন্যে চেষ্টা সাধনা! মানুষ অন্যের গোলামী পেতে চায়, এজন্যে সে নানা প্রকার পথ ও পদ্ধতি রচনা করে, এ বিষয়ে তার সকল পদক্ষেপের মূলে রয়েছে এই একই উদ্দেশ্য .......মহান আল্লাহ সত্যই বলেছেন €ষে, দুনিয়ার যতো সমস্যা আছে সব কিছুর মূলে রয়েছে এই মানুষের দ্বারা মানুষের গোলামী করানোর সমস্যা ।) তাই এরশাদ হচ্ছে, “কোরআন সম্পর্কে কি তারা চিন্তা করে না? যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে থেকে এ গ্রন্থ নাযিল হতো, তাহলে তারা এর মধ্যে বহু স্ববিরোধী কথাবার্তা পেতো ।' (সূরা আন নেনা ৮২) দেখুন, আল কোরআন একমাত্র আল্লাহর দেয়া জীবন পদ্ধতিরই গুরুতত্‌ প্রকাশ করছে এবং এ কেতাবের তাৎপর্য বাড়িয়ে দিয়েছে, বিশেষত যখন আমরা সূরায়ে আনয়াম ও সূরায়ে আ'রাফের মধ্যে বর্ণিত বিষয়গুলোর প্রকৃতির দিকে লক্ষ্য করি তখন দেখতে পাই বিভিন্ন বিষয়ের আলোচনার মধ্যে আকীদার বিষয়টাই বিশেষভাবে ফুটে উঠেছে। এ দুটো সূরায় যে সব আলোচনা এসেছে, সেগুলো জাহেলিয়াতের মোকাবেলায় দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, বিভিন্ন প্রসংগের আলোচনা থাকা সত্তেও মূল উদ্দেশ্য, অর্থাৎ ইসলামী আকীদার মূল কথাগুলো সব কিছুর মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। ///.09119021-0017

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।