জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ৬৭ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ বালকটির এভাবে বেশ কিছু দিন কেটে গেল । একদা সে এক বিরাট সংখ্যক লোকের কাছ দিয়ে যাচ্ছিল । একটি হিংস্র জন্তু তাদের পথে প্রতিবন্ধক হয়ে দাড়ায় । কেউ কেউ বলল, এঁ জন্তুটি ছিল বাঘ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ£ বালকটি একটি পাথর তুলে নিয়ে বলে, হে আল্লাহ! পাদরী যা বলে তা যদি সত্য হয় তাহলে আমি আপনার কাছে চাই যে, আপনি এ জন্তুটি হত্যা করুন। এ কথা বলে সে পাথরটি ছুড়ে মারল এবং জজ্তুটি হত্যা করল । লোকেরা বলল, জন্তুটি কে হত্যা করল? লোকেরা বলল, এ বালকটি । লোকেরা ঘাবড়ে গিয়ে বলল, সে তো এমন জ্ঞান আয়ত্ত করেছে যা আর কারো কাছে নাই । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এ ঘটনা এক অন্ধ ব্যক্তি শুনতে পেয়ে তাকে বলল, তুমি যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পার তাহলে আমি তোমাকে এই এই পরিমাণ সম্পদ দিব। বালকটি তাকে বলল, আমি তোমার কাছে তা চাই না। তবে তুমি যদি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে পাও তাহলে যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তার উপর তুমি ঈমান আনবে কি? অন্ধ বলল, হা । তারপর ছেলেছি আল্লাহ্র কাছে দোয়া করল এবং আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। অন্ধ ব্যক্তিও ঈমান আনল । ব্যাপারটি বাদশার কানে গিয়ে পৌঁছলে সে তাদের ডেকে পাঠায় । তাদেরকে তার কাছে উপস্থিত করা হলে সে বলল, আমি তোমাদের সকলকে এক নতুন পন্থায় হত্যা করব । সে পাদরী ও অন্ধ লোকটিকে হত্যার নির্দেশ দিল এবং তদনুসারে এদের একজনের মাথার উপর করাত চালিয়ে হত্যা করা হয় এবং অপরজনকে অন্যভাবে হত্যা করা হয়। অতঃপর বালকটি সম্পর্কে বাদশা বলল, একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তার চূড়া থেকে তাকে ফেলে দাও । অতএব তারা তাকে নিয়ে সেই পাহাড়ে গেল । যখন তারা পাহাড়ের সেই নিদিষ্ট স্থান থেকে তাকে ফেলে দিতে উঙ্্যত হল তখন একে একে তারা সকলে পড়ে মারা গেল এবং বালকটি ছাড়া কেউই অবশিষ্ট রইল না । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ সে দিল । অতএব তারা তাকে নিয়ে নদীতে গেল । আল্লাহ তাআলা বালকটির সঙ্গী সকলকে ডুবিয়ে মারলেন এবং তাকে বাচিয়ে রাখলেন । পরে ছেলেটিই বাদশাকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না । তবে তুমি আমাকে শূলে চড়িয়ে “এই বালকের প্রতিপালকের নামে” বলে তীর নিক্ষেপ করলেই কেবল আমাকে হত্যা করতে পারবে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ$ বাদশা তার কথামত নির্দেশ দিল এবং তারপর তাকে শূলে চড়িয়ে “এই বালকের প্রতিপালকের নামে” www.pathagar.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।