জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ জামে আত-তিরমিধযী ৩২৭৭ । সুহাইব ইবনে সিনান আর-রূমী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আসরের নামায পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে কিছু পড়তেন । কতকের মতে 'হাম্‌স’ অর্থ ‘ঠোট নাড়ানো’ । যেন তিনি কথা বলছেন। তাই তাকে জিজ্ঞেস করা হল, হে আল্লাহ্র রাসূল ! আপনি আসরের নামায পড়ার পর ঠোট নেড়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ আল্লাহ্র একজন নবী তীর উম্মাতের (সংখ্যাধিক্যের) জন্য অত্যন্ত আনন্দিত হন। তাই তিনি মনে মনে বলেন, তাদের সাথে কারা প্রতিদ্বন্দিতা করতে পারে ! তখন আল্লাহ তার কাছে ওহী পাঠান ঃ ‘তুমি তাদেরকে দু'টি বিষয়ের যে কোন একটি গ্রহণের এখতিয়ার দাও £ হয় আমি তাদেরকে ধ্বংস করব অথবা তাদের উপর শত্ৰুবাহিনীকে আধিপত্য দান করব । তারা ধ্বংস হওয়াকে এখতিয়ার করল। অতএব আল্লাহ তাদের উপর মৃত্যুকে আধিপত্যশীল করলেন, ফলে এক দিনেই তাদের সত্তর হাজার লোক মারা গেল। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ঘটনা বর্ণনা করতেন তখন তিনি এর সঙ্গে আরো একটি ঘটনা বলতেন তিনি বলেন £ জনৈক বাদশার এক যাদুকর ছিল। সে বাদশাকে ভবিষ্যদ্বাণী শুনাত । সে লোকদেরকে বলল, তোমরা আমাকে একটি বুদ্ধিমান, হুঁশিয়ার ও ধিশক্তি সম্পন্ন বালক এনে দাও । আমি তাকে আমার জ্ঞান শিখিয়ে দিব । কারণ আমার আশংকা হচ্ছে যে, আমি মারা গেলে আমার এ বিদ্যা থেকে তোমরা বঞ্চিত হবে। এই জ্ঞান শিক্ষা দেয়ার মত তোমাদের মধ্যে আর কেউ নেই । তিনি বলেন £ লোকেরা (যাদুকরের) কথামত একটি বুদ্ধিমান ছেলে খুঁজে বের করে এবং তাকে সেই যাদুকরের কাছে নিয়মিত যাতায়াতের ও তার সাহচর্য লাভের নির্দেশ দেয়। ছেলেটি সেই যাদুকরের কাছে যাওযা-আসা করতে থাকে। ছেলেটির যাতায়াতের পথে একটি গীর্জায় এক পাদরী (রাহেব) অবস্থানরত ছিল। রাবী মামার বলেন, আমার বিশ্বাস সে সময় গীর্জার পাদরীগণ তাওহীদে বিশ্বাসী মুসলমান ছিলেন। সে এ পাদরীর নিকট দিয়ে যাতায়াতকালে তার কাছে (দীন সম্পর্কে) জিজ্ঞেস করত । অবশেষে সে বলল, আমি আল্লাহ্র ইবাদত করি। তারপর ছেলেটি পাদরীর কাছে অবস্থান করতে শুরু করে এবং যাদুকরের কাছে বিলম্বে উপস্থিত হয়। যাদুকর ছেলের অভিভাবককে বলে পাঠায় যে, মনে হয় সে আমার কাছে আসবে না । বালক এ বিষয়টি পাদরীকে অবহিত করলে তিনি তাকে বলেন, তুমি কোথায় ছিলে তা যাদুকর তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে, আমি বাড়ীতে ছিলাম । আর অভিভাবকরা তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে, আমি যাদুকরের কাছে ছিলাম । www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।