৫০ জামে আত-তিরমিযী ৩২৫৮ । আল-আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত । তিনি একদল লোকের সাথে আল-বাতহা নামক কংকরময় স্থানে বসা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পামও তাদের মাঝে বসা ছিলেন। তখন তাদের মাথার উপর. দিয়ে এক খণ্ড মেঘ উড়ে যাচ্ছিল। তারা সে দিকে তাকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ তোমরা এর নাম জান কি? তারা বলল, হাঁ, এক খণ্ড মেঘ । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ একে “মুযৃন” (সাদা মেম্ব)-ও বলা হয়। তারা বলেন, হাঁ, মুযূনও ৷ রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ ‘আনান'ও বলা হয়। তারা বলেন, হাঁ আনান (মেম্)-ও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ তোমরা কি জান, আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব কত ? তারা বলেন, আল্লাহর কসম! আমরা জানি না। তিনি বলেন $ এতদুভয়ের, মধ্যে একাত্তর বা বাহাত্তর বা তিয়াত্তর বছরের দূরত্ব । এক আসমানের উপর অপর যে আসমান রয়েছে তার দূরত্বও অনুরূপ । এভাবে তিনি সপ্তম আসমান পর্যন্ত দূরত্বের বর্ণনা দেন। তারপর তিনি বলেন £ সপ্তম আসমানের উপর একুটি সমুদ্র আছে, যার উপর ও তলদেশের মধ্যকার দূরত্ব (গভীরতা) এক আসমান থেকে অপর আসমানের দূরত্বের সমান। আর এই সমুদ্রের উপর বন্য ছাগল সদৃশ আটজন ফেরেশতা আছেন, যাদের পদতল ও হাটুর মধ্যবর্তী দূরত্ব এক আসমান থেকে অপর আসমানের দূরত্বের সমান ৷ এদের পিঠের উপর আল্লাহ্র “আরশ” অবস্থিত, যার উপরিভাগ ও নিম্নভাগের মধ্যকার দূরত্ব (উচ্চতা) এক আসমান থেকে অপর আসমানের দূরত্বের সমান৷ আল্লাহ তার উপর সমাসীন (দা) ৷ _ আবদুর রহমান ইবনে হুমাইদ (র) বলেন, আমি ইয়াহ্ইয়া ইবনে মুঈনকে বলতে শুনেছি, আবদুর রহমান কেন হজ্জে যাবেন না (অবশ্য যাবেন), লোকেরা তার নিকট এ হাদীস শুনতে চায় । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব। ওলীদ ইবনে আবু সাওর (র) সিমাকের সূত্রে এ হাদীস মরফুরূপে অনুরূপ বর্ণনা করেছেন। শারীক এ হাদীসের অংশবিশেষ সিমাকের সূত্রে মওক্ষুফরূপে বর্ণনা করেছেন, মরফুরূপে নয়। আবদুর রহমান হলেন আবদুল্লাহ্ ইবনে সাদ আর-রাযীর পুত্র । ইয়াহ্ইয়া ইবনে মূসা-আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে-সাদ আর-রাযী-তার পিতা বলেন, আমি বোখারায় এক ব্যক্তিকে কালো: পাগড়ী পরিহিত অবস্থায় একটি খচ্চরের পিঠে উপবিষ্ট. দেখলাম ৷ তিনি বলছিলেন, রাসূুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ পাগড়ী পরিয়ে দিয়েছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।