আবওয়াবু তাফসীরিল কুরআন 8৭ চাটাইয়ের দাগ পড়ে আছে। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তিনি বলেন ঃ£ না। আমি বললাম, আল্লাহু আকবার (আল্লাহ মহান) । ইয়া রাসূলাল্লাহ! আপনি দেখুন, আমরা কুরাইশগণ মহিলাদের কাবু করে রাখতাম ৷ কিন্তু আমরা মদীনায় পৌঁছে দেখতে পেলাম যে, একদল লোককে তাদের নারীরাই কাবু করে রেখেছে। আমাদের মহিলারা তাদের নারীগণের এই অভ্যাস আয়ত্ত করে নিয়েছে। একদিন আমি আমার স্ত্রীর উপর ক্রোধাব্বিত হলাম, কিন্তু সে আমার প্রতিটি কথার প্রতিউত্তর করল । আমি তার এহেন আচরণকে অত্যন্ত খারাপ মনে করলাম । সে বলল, আপনি কেন এটা অপছন্দ করছেন। আল্লাহ্র কসম! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও তো তীর কথার প্রতিউত্তর করেন, এমনকি তাদের কেউ কেউ সকল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গ ত্যাগ করে কাটান । উমার (রা) বলেন, আমি হাফসাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কাটাকাটি কর? সে বলল, হা, আর আমাদের কেউ কেউ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গ ত্যাগ করে কাটিয়ে দেয়। আমি বললাম, তোমাদের মধ্যে যে এরূপ করেছে সে তো হতভাগিনী ও ক্ষতিথ্স্ত হয়েছে। তোমাদের কেউ কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহও তার উপর অসন্তুষ্ট হবেন এবং পরিণামে সে ধ্বংস হবেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন । উমার (রা) বলেন, তারপর আমি হাফসাকে বললাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করবে না এবং তার কাছে কোন কিছুর বায়না ধরবে না। তোমার যা কিছুর প্রয়োজন হয় আমার নিকট চাইবে । আর তুমি ধোকা খেও না, তোমার সতিন তোমার চেয়ে সুন্দরী এবং রাসূলুল্লাহ সাল্লান্পাহ্ আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয় । উমার (রা) বলেন, (এ কথা শুনে) তিনি পুনরায় মুচকি হাসি দিলেন। অতঃপর আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আরো কিছুক্ষণ আপনার সাথে কাটাই?.তিনি বলেন ঃ£ হা । উমার (রা) বলেন, আমি মাথা তুলে ঘরের মধ্যে তাকিয়ে শুধু তিনটি চামড়া ছাড়া আর কিছুই দেখিনি। তাই আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি আপনার উম্মাতের আর্থিক স্বচ্ছলতার জন্য আল্লাহ্র কাছে দোয়া করুন । তিনি তো পারস্য ও রোমের অধিবাসীদেরকে প্রাচুর্য দান করেছেন, অথচ তারা আল্লাহ্র.ইবাদত করে না। (এ কথায়) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সোজা হয়ে বসেন এবং বলেন ঃ$ হে খাত্তাবের পুত্র! তুমি কি এখনো সন্দেহের মধ্যে আছ। এরা তো: (রা) বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস তার স্ত্রীদের সাথে www.pathagar.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।