8৬ জামে আত-তিরমিযী যাতায়াত করতাম ৷ তদনুযায়ী একদিন সে তার দরবারে গিয়ে ওহী ও অন্যান্য বিষয়ের সংবাদ নিয়ে এসে তা আমাকে অবহিত করত এবং একদিন আমি তথায় গিয়ে (ফিরে এসে) তাকে অনুরূপ সংবাদ দিতাম ৷ উমার (রা) বলেন, আমাদের মধ্যে চর্চা হচ্ছিল যে, গাস্সানীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তাদের ঘোড়াগুলো প্রত্তুত করছে। একদিন রাতের বেলা সে এসে আমার দরজায় করাঘাত করলে আমি তার কাছে বেরিয়ে এলাম. সে বলল, একটি মারাত্মক ব্যাপার ঘটেছে। আমি বললাম, গাস্সানীরা এসে গেছে কি? সে বলল, তার চেয়েও মারাত্মক ব্যাপার. ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক দিয়েছেন। উমার (রা) বলেন, আমি মনে মনে বললাম, হাফসা হতভাগিনী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আগে থেকেই ভাবছিলাম এরূপ কিছু একটা ঘটবে তিনি বলেন, আমি ফজরের নামায পড়ে কাপড়-চোপড় পরিধান করে রওয়ানা হলাম এবং হাফসার ঘরে গিয়ে দেখালাম যে, সে কাঁদছে। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন? হাফসা (রা) বলেন, আমি জানি না, তবে তিনি এ উপরের কুঠরিতে নির্জনতা অবলম্বন করেছেন। তিনি বলেন, তারপর আমি ওখান থেকে প্রস্থান করে এক কৃষ্ণাঙ্গ গোলামের নিকট এসে বললাম, উমারের জন্য প্রবেশানুমতি প্রার্থনা কর । উমার (রা) বলেন, অতএব সে ভিতরে প্রবেশ করল, অতঃপর আমার নিকট ফিরে এসে বলল, আমি তার কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি ৷ উমার (রা) বলেন, তারপর আমি মসজিদে চলে এলাম । আমি সেখানে মিম্বারের আশেপাশে কিছু সংখ্যক লোককে কার্বারত দেখলাম । আমিও তাদের কাছে বসে পড়লাম, কিন্তু আমার অস্থিরতা বেড়ে গেল । তাই আমি পুনরায় এ গোলামের কাছে এসে বললাম, তুমি উমারের জন্য প্রবেশানুমতি প্রার্থনা কর। অতএব সে ভেতর বাড়িতে প্রবেশ করে পুনরায় ফিরে এসে বলল, আমি আপনার কথা বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি । আমি আবারও মসজিদে ফিরে এলাম এবং বসে পড়লাম, কিন্তু একই চিন্তা আমাকে অস্থির করে ফেলে। তাই আমি সেই গোলামের কাছে গিয়ে বললাম, উমারের জন্য প্রবেশানুমতি প্রার্থনা কর! সে ভেতরে প্রবেশ করে ফিরে এসে বলল, আমি আপনার কথা বলেছি কিন্তু তিনি কিছুই বলেননি ৷ উমার (রা) বলেন, আমি. ফিরে যাচ্ছিলাম, হঠাৎ গোলামটি আমাকে ডেকে বলল, ভেতরে প্রবেশ করুন । আপনাকে তিনি প্রবেশানুমতি দিয়েছেন। অতঃপর আমি ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর হেলান দিয়ে শুয়ে আছেন এবং তার উভয় বাহুতে www.pathagar.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।