আবওয়াবু.তাফসীরিল কুরআন 8৫ Hl a LES IG su OL OK sl $1 a, LG onl LEC IG SG AY Al] LG oth I Rd CES) IE dnd uy G YEG + CLE ES GS 2 ~ে AL ao Al CUTE Te EH CCH OE CRO (র) বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে বলতে শুনেছি, আমি উমার (রা)-র নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দু'জন স্ত্রী সম্বন্ধে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন $ “তোমরা দু'জন যদি অনুতপ্ত হয়ে আল্লাহ্র দিকে রুজু হও তবে তা উত্তম, কেননা তোমাদের দু'জনের হৃদয় ঝুঁকে পড়েছে” (৬৬ £ ৪) ৷ অবশেষে উমার (রা) হজ্জে গেলেন এবং আমিও তার সাথে হজ্জে গেলাম । আমি পাত্র থেকে পানি ঢেলে দিলাম: এবং তিনি উযূ করলেন । আমি বললাম, হে আমীরুল মুমিনীন! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দু'জন স্ত্রী কে কে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন £ “তোমরা দু'জন যদি অনুতপ্ত হয়ে আল্লাহ্র দিকে রুজু হও তবে উত্তম, কারণ তোমাদের দু'জনের হৃয়দ ঝুঁকে পড়েছে” (৬৬ £ ৪)? উমার (রা) বলেন, হে ইবনে আব্বাস! আশ্চর্য (তুমি এটুকুও জান না)! যুহরী (র) বলেন, আল্লাহ্র শপথ! এই কথা জিজ্ঞেস করা তার কাছে খারাপ লেগেছে, কিন্তু তিনি তা গোপন করেননি । ইবনে আব্বাস (রা) বলেন, তিনি আমাকে বললেন, তারা দু'জন আইশা ও হাফসা (রা) । অতঃপর তিনি ঘটনাটির বিবরণ প্রদান শুরু করেন। তিনি বলেন, আমরা কুরাইশগণ মহিলাদের উপর প্রভাবশালী ছিলাম । কিন্তু আমরা মদীনায় পৌঁছে দেখলাম, এখানকার মহিলারা পুরুষদের উপর প্রাধান্য বিস্তার করে আছে। সুতরাং আমাদের মহিলারা এখানকার মহিলাদের অভ্যাস রপ্ত করে। আমি একদিন আমার স্ত্রীর উপর রাগ করলে সে আমার কথার প্রতিউত্তর করে। কিন্তু আমি তার প্রতিউত্তর করাটাকে পছন্দ করতে পারলাম না । সে বলল, এতে আপনার খারাপ লাগার কি আছে। আল্লাহ্র শপথ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও তার কথার প্রতিউত্তর করেন এবং তাদের কেউ কেউ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গ ত্যাগ করেন । উমার (রা) বলেন, আমি মনে মনে বললাম, তাদের মধ্যে যে তা রুরে সে তো বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হল। উমার (রা) বলেন, আমার বসতি ছিল মদীনার উচ্চভূমিতে বনু উমাইয়্যার মহল্লায় । আমার এক আনসারী প্রতিবেশী ছিল। আমরা দু'জনে পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে www.pathagar.com
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.