আবওয়াবু তাফসীরিল কুরআন ৩৭ DEL ALE BELT Ed Le Cl Le CEE EET EEE TE EE আমরা রাসৃলরাহ সালমানলাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গেলাম । আমাদের সাথে কিছু সংখ্যক বেদুইনও ছিল। আমরা পানির উৎসের দিকে যাচ্ছিলাম ৷ কিন্তু বেদুইনরা আমাদের আগে পানির উৎসে গিয়ে পৌঁছায় । এক বেদুইন তার সঙ্গীদের আগে পৌঁছে। সে হাউষয (চৌবাচ্চা) ভর্তি করে তার চারপাশে পাথর রেখে দিত এবং তার উপর চামড়া বিছিয়ে দিয়ে তা ঢেকে দিত, যাতে তার সাখী এসে যায় (এবং অন্যরা পানি নিতে না পারে) । এক আনসারী ব্যক্তি উক্ত বেদুইনের নিকট পৌঁছে তার উটকে পানি পান করানোর উদ্দেশ্যে এর লাগাম (নাসারন্ত্রের রশি) শিথিল করে.দেয়ে, কিন্তু বেদুইন তার উটকে পানি পান করতে বাধা দেয়। এতে আনসারী ব্যক্তি (ক্ষিপ্ত হয়ে) পানির প্রতিবন্ধকগুলো সরিয়ে ফেলে । তখন বেদুইন একটি কাঠ তুলে নিয়ে আনসারীর মাথায় আঘাত করে এবং এর ফলে তার মাথা ফেটে যায়। উক্ত আনসারী মোনাফিক সরদার আবদুল্লাহ্ ইবনে: উবাইর কাছে গিয়ে তাকে ঘটনা অবহিত কুরে । আনসারী তার দলেরই লোক ছিল। আবদুল্লাহ ইবনে উবাই রাগান্বিত হয়ে বলে, আল্লাহ্র র্লাসূলের সাথে যে বেদুইনরা আছে তাদেরকে সহায়তাদান বন্ধ করে দাও । তাহলেই তারা তার চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বেদুইনরা রাসূলুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহার করার সময় তার নিকট উপস্থিত হত (এবং তার সাথে আহার করত) ৷ তাই আবদুল্লাহ বলল, যখন বেদুইনরা খুহাম্মাদের কাছ থেকে অন্যত্র চলে যাবে তখন তার কাছে খাবার উপস্থিত করবে; যাতে তিনি ও তার কাছে উপস্থিত (অন্যরা) তা আহার করেন। তারপর আবদুল্লাহ তার তোমাদের মধ্যকার হীনদেরকে বের করে দিবে যায়েদ ইরনে আরকাম (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একই সওয়ারীতে ছিলাম । আমি আবদুল্লাহর কথা শুনে ফেললাম এবং আমার চাচাকে অবহিত করলাম । তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানালেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠান । সে শপথ করে এবং অস্বীকার করে। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করলেন এবং আমাকে অবিশ্বাস করলেন । রাবী বলেন, আমার চাচা আমার কাছে এসে বলেন, তুমি তো এটাই চেয়েছিলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অসন্তুষ্ট হোন এবং তিনি ও মুসলমানগণ তোমাকে মিথ্যুক www.pathagar.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।