জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ٤٦٥
📝 نص 📖 PDF

প্রসঙ্গ কথা ছয় খণ্ডে বাংলা অনুবাদ সমাপ্ত হল । এ জন্য তার দরবারে সিজদাবনত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি । হাদীস গ্রন্থখানির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ বাংলাভাষী পাঠকদের, বিশেষত মুসলমানদের খেদমতে পেশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত । গ্রন্থখানি একদিকে মুসলিম চিন্তার পুনর্গঠনে বিশেষ অবদান রাখবে এবং সাথে সাথে মাতৃভাষায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস চর্চার ক্ষেত্রে প্রসারিত করবে। আমরা আশা করি এই চর্চা বাংলা ভাষার উপর গভীর প্রভাব ফেলতে সক্ষম হবে। জামে আত-তিরমিযীর অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রতিটি হাদীস কোন না কোন মাযহাব কর্তৃক অনুসৃত হচ্ছে, দুটি হাদীস ব্যতীত, যা সহীহ হওয়া সত্ত্বেও কোন মাযহাব কর্তৃক অনুসৃত হয় নাঃ প্রথম খণ্ডের ১৭৯ তক্রমিকে এবং তৃতীয় খণ্ডের ১৩৮৪ ত্রমিকে উদ্ধৃত হাদীসদ্বয় । এই গ্রন্থে আরেকটি বৈশিষ্ট্য হল, এতে একই হাদীসের পুনরাবৃত্তি খুবই কম । সহজবোধ্য ভাষায় অনুবাদ করার এবং সম্পাদনায় অনুবাদকগণের প্রকাশভঙ্গি একই মানে আনয়নের চেষ্টা করা হয়েছে। তাই পাঠকের কাছে একাধিক অনুবাদকের অনুবাদ মনে হবে না । ব্রাকেটের মধ্যে প্রদত্ত অনুচ্ছেদ শিরোনাম সম্পাদক কর্তৃক সংযোজিত । দোয়া সংক্রান্ত অধ্যায়ে মূল হাদীসের মধ্যে দোয়ার অংশটুকু তৃতীয় বন্ধনীর [ ] মধ্যে এবং অনুবাদ উদ্ধৃতি চিহ্নের (“ ”) মধ্যে রাখা হয়েছে। যাদের পক্ষে অর্থ অনুধাবন করে আরবীতে দে।য়া পড়া সম্ভব নয় তারা তা বাংলায় পড়বেন। অনুবাদ গ্রন্থখানি দ্বারা আল্লাহ্র বান্দাগণ উপকৃত হলে অনুবাদকবৃন্দের ও প্রকাশকের শ্রম ও অর্থব্যয় আরও অধিক ফলপ্রসূ হবে। পাঠকবৃন্দ, বিশেষ করে আলেম সমাজের নিকট আবেদন এই যে, গ্রন্থের মূল পাঠে অথবা অনুবাদে কোথাও মারাত্মক ভুল পরিলক্ষিত হলে তারা যেন একটু কষ্ট স্বীকার করে তা প্রকাশক অথবা সম্পাদককে অবহিত করেন । এত বিপুলাকারের একটি গ্রন্থ প্রথম সংস্করণে সার্বিকভাবে ক্রটিমুক্ত করা কষ্টসাধ্য বিষয় ৷ আল্লাহ আমাদের সকলকে গ্রন্থখানি দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন । আমীন ! মুহাম্মাদ মূসা গ্রাম £ঃ শৌলা পোঃ কালাইয়া জিলা 8 পটুয়াখালী www.pathagar.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.