আবওয়াবু তাফসীরিল কুরআন ২৯ ৩২৪৩ ৷ উবাইদুল্লাহ ইবনে আৰু রাফে (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবু তালিব-পুত্ৰ আলী (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্থাৎ আমাকে, যুবাইরকে ও মিকদাদ ইবনুল আসওয়াদকে (পত্র উদ্ধারের জন্য) পাঠিয়ে বলেন £ তোমরা রওনা হয়ে ‘রাওদা খাখ’ নামক স্থানে পৌঁছে যাও, সেখানে (মক্কার উদ্দেশ্যে) গমনরত এক নারীকে“পাওয়া যাবে। তার কাছে একটি চিঠি আছে। তোমরা সেই চিঠি তার থেকে উদ্ধার করে তা সরাসরি আমার কাছে নিয়ে আসবে । অতএব আমরা রওনা হয়ে গেলাম । আমাদেরকে নিয়ে আমাদের ঘোড়া অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হল এবং আমরা সেই 'রাওদা খাখ' নামক স্থানে গিয়ে পৌঁছলাম । সেখানে আমরা সেই নারীকে পেয়ে গেলাম । আমরা তাকে বললাম, চিঠিটি বের করে দাও। সে বলল, আমার সাথে কোন চিঠি নাই । আমরা বললাম, অবশ্যই তুমি চিঠি বের করে দাও, অন্যথায় তোমার পরিধেয় বস্তু খোল । আলী (রা) বলেন, অবশেষে সে তার চুলের খৌপা থেকে চিঠিটি বের করে দিল এবং আমরা তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম ৷ দেখা গেল যে, এটি মক্কার কিছু সংখ্যক মুশরিকের উদ্দেশ্যে লিখিত হাতিব ইবনে আবু বালতাআর চিঠি । তিনি এই চিঠি মারফত তাদেরকে ব্রাসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ হে হাতিব! এ কি? হাতিব (রা) বলেন, হে আল্লাহ্র রাসূল! আমার ব্যাপারে তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নিবেন না। আমি কুরাইশদের সাথে বসবাস করতাম, কিন্তু আমি তাদের গোত্রীয় লোক নই । আপনার সাথে যে সকল মুহাজির রয়েছেন মক্কায় তাদের ধন-সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারে। আমি ভাবলাম, মক্কায় আমার কোন আত্মীয়-স্বজন নাই । আমি যদি তাদের প্রতি কোনরূপ অনুগ্রহ করতে পারি তবে কাফের হয়ে গিয়ে অথবা আমার ধর্ম ত্যাগ করে বা কুফরীর প্রতি সন্তুষ্ট হয়ে এ কাজ করিনি । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ সে সত্য কথা বলেছে। উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, হে আল্লাহ্র রাসূল! আমাকে অনুমতি দিন, আমি এ মোনাফিকের ঘাড় উড়িয়ে দেই । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে । তুমি জান কি! আল্লাহ পাক নিশ্চয়ই বদরের মুজাহিদদের প্রতি উকি মেরেছেন এবং বলেছেন £ “তোমরা যা চাও কর, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি” । আলী (রা) বলেন, উক্ত প্রসঙ্গেই এই সূরা নাযিল হয়েছে ৪ “হে মুমিনগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।