জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ২৩ ৩২৩৭ । সালামা ইবনে সাখ্র আল-আনসারী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, অন্যদের তুলনায় আমার যৌনশক্তি ছিল অত্যন্ত তীব্র । রমযান মাস এলে আমি আমার স্ত্রীর সাথে যিহার করি, যাতে রমযান মাসটা পার হয়ে যায় এবং রাতে সহবাসের আশংকা থেকে বেঁচে থাকতে পারি। এই একই ধারাবাহিকতায় আমার দিনগুলো (সঙ্গমহীন) কেটে যাবে এবং আমি তাকে ত্যাগও করতে পারি না। এই অবস্থায় একদা সে রাতের বেলা আমার খেদমত করছিল, হঠাৎ তার কোন জিনিস আমার সামনে উন্ক্ত হয়ে গেলে আমি তার উপর ঝাপিয়ে পড়ি (সঙ্গম করি) । ভোরে উপনীত হয়ে আমি সকাল সকাল আমার সম্প্রদায়ের লোকের নিকট উপস্থিত হয়ে তাদেরকে আমার বিষয়টি সম্পর্কে অবহিত করি। আমি বললাম, তোমরা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলো এবং আমার বিষয়টি তাকে অবহিত কর । তারা বলল, না আল্লাহ্র শপথ! আমরা তা পারব না। আমাদের আশংকা হচ্ছে যে, আমাদের সম্পর্কে কুরআন নাযিল করা হবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে এমন মন্তব্য করবেন যা আমাদের জন্য লজ্জার বিষয় হয়ে থাকবে। বরং তুমি একাই যাও এবং যা উপযুক্ত মনে কর তাই কর । রাবী বলেন, আমি রওয়ানা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে উপস্থিত হলাম এবং তাকে আমার বিষয়টি সম্পর্কে অবহিত করলাম । তিনি বলেন £ তুমি এই কাজ করেছ! আমি বললাম, আমি এরূপ কাজ করেছি। তিনি বলেন ঃ তুমি এই কাজ করেছ! আমি বললাম, আমি এরূপ কাজ করেছি । তিনি বলেন £$ তুমি এই কাজ করেছ! আমি বললাম, আমি এরূপ কাজ করেছি । আমি উপস্থিত । অতএব আমার প্রতি আল্লাহ্‌র বিধান কার্যকর করুন, আমি ধৈর্য ধারণ করব। তিনি বলেন £ একটি দাসী আযাদ কর। রাবী বলেন, আমি আমার ঘাড়ের উপরিভাগে আমার হাত দিয়ে আঘাত করে বললাম, না সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! আমি তাকে ছাড়া আর কিছুর মালিক নই । তিনি বলেন ৪ তাহলে পর্যায়ক্রমে দুই মাস রোযা রাখ। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আমার উপর যে বিপদ এসেছে তা তো এই রোযার মধ্যেই । তিনি বলেন £ তাহলে ষাটজন দর্দ্রকে আহার করাও । আমি বললাম, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! আজ রাতে আমরাই অভুক্ত ছিলাম, আমাদের নিকট রাতের খাবার ছিল না। তিনি বলেন $ যে ব্যক্তি যুরাইক গোত্রের যাকাত আদায় করে, তুমি তার নিকট যাও এবং তাকে বল, তাহলে সে তোমাকে কিছু দিবে। তার এক ওয়াসাক দ্বারা তুমি যাটজন মিসকীনকে আহার করাবে এবং অবশিষ্ট যা থাকে তা তুমি ও তোমার পরিজনের জন্য ব্যয় করবে। রাবী বলেন, অতঃপর আমি www.pathagar.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।