প্রকাশকের আরজ আলহামদু লিল্লাহ ৷ সর্বাধিক বিশুদ্ধ ছয়খানি হাদীস গ্রন্থের (সিহাহ সিত্তা) অন্তর্ভুক্ত- জামে আত-তিরমিযীর ছয় খণ্ডে বাংলা অনুবাদ পাঠকদের হাতে তুলে দিতে পেরে আল্লাহ্র দরবারে লাখো শুকরিয়া জানাই । এভাবে আমরা সিহাহ সিত্তা পরিবারের অবশিষ্ট হাদীস এন্থগুলো বাংলা ভাষায় পাঠকদের হাতে তুলে দিতে আল্লাহ্র তৌফীক কামনা করি। আরবী মূল পাঠসহ বাংলা ভাষায় হাদীসের গ্রন্থ মুদ্রণ এক জটিল প্রক্রিয়া, বিশেষত লক্ষ লক্ষ হরকত (স্বরচিহ্ন) সংযোজন এ প্রক্রিয়াকে দুরূহ করে। অভিজ্ঞ কম্পোজিটরেরও যথেষ্ট অভাব রয়েছে এখানে । আমরা হাদীসের আরবী মূল পাঠসহ বাংলা অনুবাদ প্রকাশ করতে গিয়ে যথাসাধ্য নির্ভুল মুদ্রণের চেষ্টা করেছি । ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা আমাদের দুর্বলতার কারণে চতুর্থ খণ্ড থেকে একাধিক অনুবাদক কর্তৃক অনূদীত হয়ে থাকলেও সম্পাদনায় প্রকাশভঙ্গি ও ভাষার তারতম্য যথাসাধ্য সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হয়েছে। আশা করি পাঠকগণ কোন ছন্দপতন অনুভব করবেননা । কম্পিউটার প্রযুক্তির প্রচলনের কারণে প্রকাশনা শিল্পের জটিলতা কিছু ত্রাস পেলেও অন্যান্য মুদ্রণ সামগ্রীর মূল্য আকাশচুম্বী হয়ে যাওয়ায় পুস্তক প্রকাশ ব্যয়বহুল হয়ে দীড়িয়েছে। ছোটখাট প্রকাশকের পক্ষে বৃহৎ কলেবরের বই প্রকাশ একরকম অসম্ভব হয়ে পড়েছে। এসব জটিলতা উপেক্ষা করে আমরা বাংলা ভাষায় ইসলামী জ্ঞানচর্চার ক্ষেত্র প্রসারিত করবই ইনশাআল্লাহ । জামে আত-তিরমিযীর অন্যতম বৈশিষ্ট্য এই যে, এতে মাত্র ৮৩টি হাদীস পুনরুক্ত হয়েছে এবং গ্রন্থখানির মোট হাদীস সংখ্যা হল ৩৮১২ । ইমাম তিরমিযী (র) তার এই অনবদ্য সংকলন প্রস্তুত করতে গিয়ে যে কঠোর শ্রম ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন তা সত্যিই মানুষকে অভিভূত করে। হাদীসের উল্লেখের পর তার বিশ্লেষণাত্মক মন্তব্য, ইমামগণের অভিমত, সংশ্লিষ্ট হাদীসের মান ইত্যাদি নির্ণয়ে তিনি যে সুক্ষ্ম বিচারশক্তি, গভীর পাণ্ডিত্য ও মননের পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় । আল্লাহ তাআলা এই সংকলনকে তার বান্দাদের হেদায়াতের উসীলা বানিয়ে দিন। আমীন । www.pathagar.com
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.