জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবু তাফসীরিল কুরআন ২১ কাছে প্রার্থনাও করে না। তিনি পুনরায় জিজ্ঞেস করেন £ঃ তোমাদের উপরে কি আছে তা জান ? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি বলেন $ এটা হল সুউচ্চ আসমান, সুরক্ষিত ছাদ এবং আটকানো তরঙ্গ । তিনি পুনরায় জিজ্ঞেস করেন £ তোমাদের এবং এর মাঝে কতটুকু ব্যবধান তা তোমাদের জানা আছে কি ? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন । তিনি বলেন £ঃ তোমাদের ও এর মাঝে পাচ শত বছরের পথের ব্যবধান । তিনি আবার জিজ্ঞেস করেন £ এর উপরে কি আছে তা তোমরা জান কি ? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই বেশী জানেন। তিনি বলেন £ এর উপরে দুইটি আসমান রয়েছে যার মাঝে পাচ শত বছরের ব্যবধান, এমনকি তিনি সাতটি আসমান গণনা করেন এবং বলেন £ প্রতি দু'টি আসমানের মাঝের ব্যবধান আসমান-যমীনের ব্যবধানের সমপরিমাণ । তিনি আবার জিজ্ঞেস করনে £ঃ এর উপরে কি আছে তা কি তোমরা জান ? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত । তিনি বলেন £ এগুলোর উপরে রয়েছে (আল্লাহ্র) আরশ । আরশ ও আসমানের মাঝের ব্যবধান দুই আসমানের মধ্যকার দূরত্বের সমান । তিনি আবার বলেন £ঃ তোমরা কি জান তোমাদের নিচে কি আছে .? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত । তিনি বলেন £ঃ এর নিচে রয়েছে যমীন। তিনি আবার বলেন £ঃ তোমরা কি জান এর নিচে কি আছে ? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি বলেন £ এর নিচে আরো এক ধাপ যমীন আছে এবং এতদুভয়ের মধ্যে পচ শত বছরের দূরত্ব । অতঃপর তিনি সাত স্তর যমীনের গণনা করে বলেন ঃ প্রতি দুই স্তরের মাঝে পাচ শত বছরের দূরত্ব বিদ্যমান । তিনি আবার বলেন $ সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ! তোমরা যদি একটি রশি নিম্নতম যমীনের দিকে ছেড়ে দাও তাহলে তা আল্লাহ পর্যন্ত গিয়ে পৌছবে। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) $ “তিনিই আদি, তিনিই অস্ত, তিনিই ব্যক্ত, তিনিই গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান” (৫৭ ৪£৩)। আবু ঈসা বলেন, উপরোক্ত সূত্রে এ হাদীসটি গরীব । আইউব, ইউনুস ইবনে উবাইদ ও আলী ইবনে যায়েদ থেকে বর্ণিত আছে যে, তারা বলেছেন, আল-হাসান আল-বসরী (র) আবু হুরায়রা (রা) থেকে সরাসরি কিছু শুনেননি। কতক বিশেষজ্ঞ আলেম উক্ত হাদীসের (“আল্লাহ পর্যস্ত পৌছে") ব্যাখায় বলেন, উক্ত রশি আল্লাহ্র অসীম জ্ঞান, কুদরত ও সার্বভৌম কর্তৃত্বের মধ্যেই পতিত হয়। আর আল্লাহ্‌র জ্ঞান, তার কুদরত ও তাঁর সার্বভৌম ক্ষমতা সর্বত্র পরিব্যাপ্ত । তিনি তার আরশে সমাসীন, যেমন তিনি তার কিতাবে বলেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।