জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল মানাকিব ২৫৭' না। কেননা রূমীরা যদি তাকে দেখে তবে তাঁকে চিহ্নগুলোর দ্বারা সনাক্ত করে ফেলবে এবং তাঁকে হত্যা করবে৷ এমতাবস্থায় পাদ্রী লক্ষ্য করেন যে, রূমের সাতজন লোক তাদের দিকে আসছে । পাদ্রী তাদের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞেস করেন, তোমরা কেন এসেছ? তারা বলে, এ মাসে আখেরী যামানার নবীর আবিভবি হবে । তাই যাতায়াতের প্রতিটি রাস্তায় লোক পাঠানো হয়েছে, কোন রাস্তাই বাদ নাই । আমাদেরকে তার সম্পর্কে অবহিত করা হয়েছে, তাই আমাদের আপনাদের পথে পাঠানো হয়েছে। পাঁদ্রী রোমী নাগরিকদের জিজ্ঞেস করেন, তোমাদের পেছনে তোমাদের চাইতে উত্তম কোন ব্যক্তি আছে কি (কোন পাদ্রী তোমাদেরকে এই নবীর ংবাদ দিয়েছে কি)? তারা বলল, আপনার এ রাস্তায়ই আমাদেরকে এ নবীর আগমনের সংবাদ দেয়া হয়েছে। পাদ্রী বলেন, তোমাদের কি মত, আল্লাহ তাআলা যদি কোন কাজ করার সংকল্প করেন তবে কোন মানুষের পক্ষে তা প্রতিহত করা কি সম্ভব? তারা বলল, না (অর্থাৎ শেষ যামানার নবীর আবির্ভাব হবেই, কোন মানুষ তা ঠেকাতে পারবে না) । রাবী বলেন, অতঃপর তিনি বলেন, তোমরা তাঁর (প্রতিশ্রুত নবীর) নিকট আনুগত্যের শপথ কর এবং তাঁর সাহচর্য অবলম্বন কর । অতঃপর পাদ্রী (কুরাইশ কাফেলাকে) আল্লাহ্র নামে শপথ করে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে তাঁর অভিভাবক? লোকেরা বলল, আবু তালিব । পাদ্রী আৰু তালিবকে অবিরতভাবে আল্লাহ্র নামে শপথ করে তাঁকে স্বদেশে ফেরত পাঠাতে বলতে থাকেন। শেষ পর্যন্ত আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (মক্কায়) ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এবং আবু বাক্র (রা) বিলাল (রা)-কে তাঁর সাথে দেন। আর পাদ্রী তাঁকে পাথেয় হিসাবে কিছু রুটি ও যাইতুনের তৈল দেন ।৫ আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীষ। আমরা কেবল উপরোক্ত সনদসূত্রে এ হাদীস জানতে পেরেছি। ৫. এ সফরে নবী সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশ কাফেলার সঙ্গে আবু বাকর (রা) ও বিলাল (রা)-ও ছিলেন এ কথাটি যর্থাথ:নয় । কেননা আবু বাকর (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই বছরের ছোট ছিলেন। অপরদিকে বিলালের হয়ত তখন জন্যও হয়নি ৷ তাই কারো মতে হাদীসটি যইফ বা অসমর্থিত । ইমাম যাহাবীর মতে এটি যঈফ হাদীস ইবনে হাজার আসকালানী (র) তাঁর আল-ইসাবা গ্রন্থে বলেন, এ হাদীসের প্রত্যেক রাবী পূর্ণ আস্থাবান, সত্যনিষ্ঠ ও নির্ভরযোগ্য । সুতরাং হাদীসটি সহীহ, তবে ‘আবু বাকর ও বিলাল’ বাক্যটি মুদরাজ (অর্থাৎ বর্ণনাকারীর পক্ষ থেকে সংযোজিত) ৷ বাযযার তাঁর মুসনাদ গ্রন্থে এ হাদীস বর্ণনা করেছেন, কিন্তু তাতে আবু বাকর ও বিলাল (রা)-র উল্লেখ নাই৷ তদস্থলে “কয়েক ব্যক্তি” বলা হয়েছে (তুহফা, ১০/৯২) (সম্পা.)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।