২৫৬ জামে আ্রাত-তিরমিযী EEE al 01 0 PENSE HOLE ib i bs 072 Ul lL SLLIIG inn LAT, UI IG 3 G5, ry sl EE A al ER + SL Ll be al 03955 Yu SS Hl ৩৫৫৯ আবু মূসা আল-আশআরী (রা) বলেন, কতিপয় প্রবীণ কুরাইশসহ্ আবু তালিব (ব্যবসায় ব্যাপদেশে) সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে রওয়ানা হন৷ তারা (বুহাইরা) পাদ্রীর নিকট পৌঁছে তাদের নিজেদের সওয়ারী থেকে মালপত্র নামাতে থাকে, তখন উক্ত পাদ্রী (গীর্জা থেকে বেরিয়ে) তাদের কাছে আসেন অথচ এ কাফেলা ইতিপূর্বে বহুবার এখান দিয়ে যাতায়াত করেছে কিন্তু তিনি কখনও তাদের নিকট (গীর্জা থেকে) বেরিয়ে আসেননি বা তাদের প্রতি ভ্রক্ষেপও করেননি । রাবী বলেন, লোকেরা তাদের বাহন থেকে সামানপত্র নামাতে ব্যস্ত থাকা অবস্থায় উক্ত পাদ্রী তাদের ভেতরে ঢোকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন, ইনি ‘সায়্যিদুল আলামীন’ (বিশ্ববাসীর নেতা), ইনি রাসূল রব্বিল আলামীন (বিশ্ববাসীর প্রতিপালকের রাসূল)-এবং মহান আল্লাহ তাঁকে. রহমাতুল্লিল আলামীন (বিশ্ববাসীর জন্য করুণাস্বরূপ) প্রেরণ করেছেন। তখন কুরাইশদের প্রবীণ লোকেরা তাকে জিজ্ঞেস করে, কে আপনাকে অবহিত করেছে? তিনি বলেন, যখন তোমরা এ উপত্যকা থেকে অৰ্তরণ করছিলে, (তখন আমি লক্ষ্য করেছি যে,) প্রতিটি গাছ ও পাথর সিজদায় লুটিয়ে পড়ছে। এই দুইটি নবী ব্যতীত অন্য কোন সৃষ্টিকে সিজদা করে না । এতদভিনন তাঁর ঘাড়ের নীচে আপেল সদৃশ গোলাকার মোহরে নবৃয়াতের সাহায্যে আমি তাঁকে চিনতে-পেরেছি। পাদ্রী তার খানকায় ফিরে গিয়ে তাদের জন্য আহারের ব্যবস্থা করেন। তিনি খাদ্যদ্রব্যসহ যখন তাদের কাছে আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পাল চরাতে গিয়েছিলেন। পাদ্রী বলেন, তোমরা তাকে ডেকে আনার ব্যবস্থা কর.। অতএব . রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম ফিরে এলেন, তখন এক খণ্ড মেঘ তাঁর উপর ছায়া বিস্তার করেছিল এবং কাফেলার লোকেরা গাছের ছায়ায় বসা ছিল। তিনি বসে পড়লে কর, ছায়াটি তাঁর দিকে ঝুঁকে পড়েছে । রাবী বলেন, ইত্যবসরে পাদ্রী তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শপথ দিয়ে বলেছিলেন, তোমরা তাঁকে নিয়ে রোম সাম্বাজ্যে যেও www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।