জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১০ জামে আত-তিরমিযী সাক্ষাত সম্পর্কে) জিজ্ঞেস করেন। এতে তিনি এত উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দিলেন যে, পাহাড় পর্যন্ত গর্জন করে উঠল (প্রতিশব্দ ভেসে এলো) ৷ ইবনে আব্বাস (রা) বলেন, আমরা হাশেম গোত্রীয়। কাব (রা) বলেন, আল্লাহ তাআলা তার দীদার (দর্শন) ও কালাম (সরাসরি কথোপকথন) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মূসা আলাইহিস সালামের মাঝে ভাগ করেছেন। সুতরাং মূসা আলাইহিস সালাম আল্লাহ্র সাথে দু'বার কথা বলেছেন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'বার তার দর্শন লাভ করেছেন। মাসরূক (র) বলেন, এ কথা শুনে আমি আইশা (রা)-র কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ্‌কে দেখেছেন? তিনি বলেন, তুমি এমন একটি বিষয়ে কথা বললে যার ফলে আমার শরীরের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে। আমি বললাম, একটু অপেক্ষা করুন । অতঃপর আমি এ আয়াত তিলাওয়াত করলাম (অনুবাদ) £ “সে তো তার রবের মহান নিদর্শনাবলী দেখছে” (৫৩ £ ১৮)। তিনি বলেন, তোমার বুদ্ধি তোমাকে কোথায় নিয়ে গেছে! তিনি হলেন জিবরাঈল (যাকে তিনি দেখেছেন) ৷ যে ব্যক্তি তোমাকে বলেছে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন বা এমন কোন বিষয় তিনি গোপন করেছেন যার (প্রচারের) নির্দেশ তাকে দেয়া হয়েছে অথবা সেই পাচটি বিষয়ে তার জ্ঞান আছে, যে সম্পর্কে মহান আল্লাহ বলেন, “কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ্র নিকট রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন...” (৩১ £ ৩৪), তাহলে সে একটি মারাত্মক মিথ্যা রটনা করেছে। বরং তিনি জিবরাঈল আলাইহিস সালামকে তার আসল চেহারায় দু'বার দেখেছেন ঃ একবার সিদরাতুল মুসন্তাহার কাছে, আর একবার জিয়াদ নামক স্থানে (মক্কার একটি জায়গা) ৷ তীর ছয় শত ডানা আকাশের দিগন্ত ঢেকে ফেলেছিল (বু, মু) ৷ দাউদ ইবনে আবু হিন্দ (র) শাবী-মাসরূক-আইশা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন । দাউদের রিওয়ায়াত মুজালিদের রিওয়ায়াতের তুলনায় সংক্ষিপ্ততর । AEGAN A ES of a2 bi Loe Bo crv NV HUNAN EE 2 LL 0 IG lk Al of apf Be DU oY SS BUDE LE IE ENDL Ps aN NOE AS £ AL + UU dD Lora SSI PPS [2 www.pathagar.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।