জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আৰওয়াবুদ দাওয়াত ২২১ (নফল) নামায পড় । প্রথম রাকআতে সূরা আল-ফাতিহার পর সূরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সূরা আল-ফাতিহার পর সূরা হা-মীম আদ-দুখান, তৃতীয় রাকআতে সূব্ব আল-ফাতিহার পর সূরা আলিফ-লাম-মীম তানযীলুস সাজদা এবং চতুর্থ রাক'আতে সূরা আল-ফাতিহার পর সূরা তাবারাকা আল-মুফাস্সাল (সূরা আল-মুল্ক) পড়বে । তুমি তাশাহ্‌হুদ পাঠ শেষ করে আল্লাহ্র প্রশংসা করবে এবং উত্তমরূপে তাঁর গুণগান করবে, অতঃপর আমার উপর দরূদ পাঠ করল এবং সকল নবী-রাসূলের প্রতি উত্তমরূপে দুরূদ ও সালাম পাঠ করবে, অতঃপর সকল মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য এবং তোমার যে সকল ভাই ঈমানের সাথে তোমার পূর্বে মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে । সবশেষে তুমি বলবে ঃ “হে আল্লাহ! পাপাচার ত্যাগ করতে আমাকে অনুগ্রহ কর যাবত তুমি আমাকে জীবিত রাখ, আমার প্রতি দয়া কর যেন আমি নিষ্ফল আচরণে লিপ্ত না হই এবং তোমার পছন্দনীয় বিষয়ে আমাকে উত্তমরূপে চিন্তা করার তৌফীক দাও । হে আল্লাহ! আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টা, মর্যাদা ও মহত্বের অধিকারী এবং এমন মর্যাদার অধিকারী যার আকাংখা করা যায় না, আমি তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, হে রহমান, তোমার অসীম মহত্ব ও চেহারার নূরের উসীলায় আমি প্রার্থনা করি যে, তুমি তোমার কিতাবের উসীলায় আমার চক্ষুকে উজ্জ্বল করে দাও, তা দ্বারা আমার: যবান (জিহ্বা) খুলে দাও এবং তা দ্বারা আমার অন্তরকে উনুক্ত কর, আর তা দ্বারা আমার বক্ষকে প্রশস্ত কর, আমার দেহটিকে তা দ্বারা ধৌত কর । সত্যের উপর তুমি ব্যতীত আর কেউই আমার সাহায্য করতে পারে না এবং তুমি ছাড়া কেউই আমাকে তা দিতে পারে না৷ সুউচ্চ ও সুমহান আল্লাহ ভিন্ন ক্ষতি রোধ করার এবং কল্যাণ হাসিলের আর কোন শক্তি নেই ।” হে আবুল হাসান! তুমি তিন অথবা পাঁচ অথবা সাত জুমুআ পৰ্যন্ত এ আমল করতে থাক । আল্লাহ্র ইচ্ছায় তোমার দোয়া কবুল হবে। সেই মহান সত্তার শপথ, যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন! কোন মুমিনই (এ দোয়া পড়ে) কখনও বঞ্চিত হবে না । ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহ্র শপথ! আলী (রা) পাঁচ অথবা সাত জুমুআ পৰ্যন্ত এই আমল করে একদিন অনুরূপ এক মজলিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ্র রাসূল! আগে আমি চার আয়াত পাঠ করতাম আর তা আমার অন্তর থেকে চলে যেত। আর এখন আমি চল্লিশ আয়াত অথবা অনুরূপ পরিমাণ মুখস্ত করে যখন পাঠ করি তখন মনে হয় যেন আল্লাহ্র কিতাব আমার চোখের সম্মুখে খোলা রয়েছে। অনুরূপভাবে আমি হাদীস শুনতাম এবং পরে তা পুনরাবৃত্তি করতে গিয়ে দেখতাম যে, তা আমার অন্তর থেকে চলে গেছে। আর এখন আমি হাদীসসমূহ শুনি এবং পরে তার পুনরাবৃত্তি করি www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।