১৯৮ জামে আত-তিরমিযী কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম ৷ লোকদের একেবারে পেছন থেকে এক ব্যক্তি খুব উচ্চ স্বরে তাঁকে ডাক দিল। লোকটি ছিল নির্বোধ বেদুঈন ও রুক্ষ । সে বলল, হে মুহাম্মাদ, হে মুহাম্মাদ । লোকেরা তাকে বলল, থাম! এভাবে আল্লাহ্র নবীকে ডাকতে তোমাকে (কুরআনে) নিষেধ করা হয়েছে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে তার মত উচ্চ স্বরে জবাব দিলেন £ঃ আস । লোকটি বলল, এক ব্যক্তি কোন' সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু সে তাদের সাথে মিলিত হতে পারেনি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সংগী হবে। যির (র) বলেন, সাফওয়ান (রা) আমার সাথে অবিরত কথা বলে যাচ্ছিলেন। অবশেষে তিনি আমাকে বলেন, মহাপরাক্রমশালী আল্লাহ তওবার জন্য পাশ্চাত্যে একটি দরজা রেখেছেন, যার এক প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব সত্তর বছরের । সূর্য সেদিক থেকে উদিত না হওয়া পর্যন্ত সেই দরজা রুদ্ধ হবে না। আর সে কথার প্রমাণ প্রাচূর্যময় মহান আল্লাহ্র বাণী (অনুবাদ) £ “এমন একদিন সংঘটিত হবে যে উপকারে আসবে না যে ইতিপূর্বে ঈমান আনেনি” (৬ £ ১৫৮)। আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । অনুচ্ছেদ £ ১০৩ (রূহ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত বান্দার তওবা কবুল হয়)। Eis adil ALE Ye ES OL LON ES re SEA dC LANL LE ADUSUIG LE los Ar Al ৩৪৬৭ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ রূহ কণ্ঠাগত না হওয়া (মৃত্যুর পূর্ব মুহূর্ত) পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন (আ;ই,বা,হা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব । মুহাম্মাদ ইবনে বাশশার-আবু আমের আল-আকাদী-আবদুর রহমান ইবনে সাবেত ইবনে সাওবান-তার পিতা-মাকহুল-জুবাইর ইবনে নুফাইর-ইবনে উমার (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত হয়েছে । www.pathagar.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।