জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ জামে আত-তিরমিধ শুনেছেন কি? তিনি বলেন, হাঁ । তিনি আমাদেরকে নির্দেশ দিতেন যে, আমরা সফররত থাকলে এবং নাপাকির গোসলের প্রয়োজন না হলে তিন দিন ও তিন রাত পর্যন্ত আমাদের মোজাগুলো না খুলি । মলমূত্র ত্যাগ এবং ঘুমানোর কারণে তা খোলার প্রয়োজন নাই, বরং তার উপর কেবলমাত্র মাসেহ্‌ করলেই চলবে ৷ যির (র) বলেন, আমি বললাম, আপনি কি তাঁকে মহব্বত (ভালোবাসা) সম্পর্কে কিছু আলোচনা করতে শুনেছেন? তিনি বলেন, হাঁ। আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম । একদা আমরা তাঁর কাছেই ছিলাম, এমন সময় এক বেদুঈন জোর গলায় তাঁকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মাদ ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মত অনুরূপ উচ্চ শব্দে তার ডাকে সাড়া দিলেন £ঃ আস ৷ আমরা সেই বেদুঈনকে বললাম, তোমার অমঙ্গল হোক, তোমার কণ্ঠস্বর নীচু কর। কেননা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছ । তোমাকে নবীর সামনে উঁচু স্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে (কুরআনে) ৷ লোকটি বলল, আল্লাহর কসম! আমি নীচু স্বরে কথা বলতে পারি না। এবার সে বলল, এক ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে, অথচ সে তাদের সাথে মিলিত হতে পারেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ কোন ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। অতঃপর তিনি আমাদের সাথে কথাবার্তা বলতে থাকলেন । অবশেষে তিনি পাশ্চাত্যে অবস্থিত একটি দরজার কথা উল্লেখ করলেন যা এত প্রশস্ত যে. একটি সওয়ারীর সেই দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অতিক্রম করতে চল্লিশ অথবা সত্তর বছর সময় লাগবে সুফিয়ান (র) বলেন, পাশ্চাত্যের সেই দরজা সিরিয়ার দিকে অবস্থিত । আল্লাহ তাআলা যে দিন আকাশমণ্ডলী ও যমীন সৃষ্টি করেছেন সেদিন এ দরজাও সৃষ্টি করেছেন। তা তওবার জন্য উন্যুক্ত রয়েছে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পৰ্যন্ত তা বন্ধ করা হবে না (ই, হা) । আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ । A+ c+ AS AAS dL iB Fed 2eAz BAI LAL aud Of mele UF 2S ১৮> Ua 2 has 2 srl Lo YEN Wi LOI SLICE HLS CHIE Ae 2 AA LN ETS BASIE LE BX Dida 2s 2 2 aaa Has NTA Ca 02 CR A pall esl es SHINN AL IG lal CS www.pathagar.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।