জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ জামে আত-তিরমিযী আল-কারীম (মহাঅনুগ্রহশীল), আর-রাকীব (মহাপর্যবেক্ষক), আল-মুজীব (কবুলকারী), আল-ওয়াসিউ (মহাবিস্তারক), আল-হাকীম (মহাবিজ্ঞ), আল-ওয়াদূদ (মহত্তম বন্ধ), আল-মাজীদ (মহাগৌরবান্বিত), আল-বাইছ (পুনরুথানকারী), আশ-শাহীদ (সর্বদর্শী), আল-হাক্ক (মহাসত্য), আল-ওয়াকীল (মহাপ্রতিনিধি), আল-কাবিয়্যু (মহাশক্তিধর), আল-মাতীন (দৃঢ় শক্তির অধিকারী), আল-ওয়ালিয়্য (মহাঅভিভাবক), আল-হামীদ (মহাপ্রশংসিত), আল-মুহসিয়্যু (পুখানুপুঞ্খ হিসাব সংরক্ষণকারী), আল-মুবদিও (সৃষ্টির সূচনাকারী), আল-মুঈদ (ফেরতদাতা). আল-হাইয়্যু (চিরঞ্জীব), আল-কাইয়্যুম (চিরস্থায়ী), আল-য়ুহ্য়ী (জীবনদাতা). আল-মুমীত (মৃত্যুদাত্য), আল-ওয়াজিদ (ইচ্ছামাত্র সম্পাদনকারী), আল-মাজেদ (মহাগৌরবান্বিত), আল-ওয়াহিদ (একক), আস্-সামাদ (স্বয়ংসম্পূর্ণ), আল-কাদির (সর্বশক্তিমান), আল-মুকতাদির (মহাক্ষমতাবান), আল-মুকাদ্দিম (অগ্রসরকারী), আল-মুআখ্খির (বিলম্বকারী), আল-আওয়াল (অনাদি), আল-আখিরু (অনন্ত), আয-যাহির (প্রকাশ্য), আল-বাতিন (লুকায়িত), আল-ওয়ালিউ (অধিপতি), আল-মুতাআলী (চিরউন্নত), আল-বাররু (কল্যাণদাতা), আত-তাওয়্যাব (তওবা কবুলকারী), আল-মুনতাকিম (প্রতিশোধ গ্রহণকারী), আল-আফুব্বু (ক্ষমাকারী, উদারতা প্রদর্শনকারী), আর-রাউফ (অতিদয়ালু), মালিকুল মুলকি (সার্বভৌমত্বের মালিক), যুলজালালি ওয়াল ইকরাম (গৌরব ও মহত্বের অধিকারী), আল-মুকসিত (ন্যায়বান), আল-জামেউ (সমবেতকারী), আল-গানিয়্যু (এশ্বর্যশালী), আল-মুগনিয়ুযু (এশ্বর্যদাতা), আল-মানিউ (প্রতিরোধকারী), আদ-দাররু (অনিষ্টকারী), আন-নাফিউ (উপকারকারী), আন-নূর (আলো). আল-হাদিউ (পথপ্রদর্শক), আল-বাদিউ (সূচনাকারী), আল-বাকীউ (চিরবিরাজমান), আল-ওয়ারিস (স্বত্বাধিকারী), আর-রাশীদ (সৎপথে চালনাকারী), আস-সাবূর (মহা ধৈর্যশীল) (ই বা.হা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব ৷ একাধিক রাবী এ হাদীস সাফওয়ান ইবনে সালেহ্‌-এর সূত্রে আমাদের নিকট বর্ণনা করেছেন। আমরা কেবল সাফওয়ান ইবনে সালেহ্‌-এর সূত্রে এ হাদীস অবহিত হয়েছি । হাদীস বিশারদদের মতে তিনি, নির্ভরযোগ্য রাবী । উক্ত হাদীস আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অন্যভাবেও বর্ণিত হয়েছে। আমরা এ একটি হাদীস ব্যতীত অধিক সংখ্যক হাদীসের মাধ্যমে আল্লাহ্র নামসমূহ সম্পর্কে অবহিত নই । অবশ্য আদাম ইবনে আবু ইয়াস এ হাদীস ভিন্ন সনদসূত্রে আবু হুরায়রা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এবং তাতে আল্লাহ্‌র নামসমূহ উল্লেখ www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।