জামে আত-তিরমিযী ৬ষ্ঠ খন্ড
/ ৪৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ জামে আত-তিরমিযী যখন উঠে দাড়াতেন তখনও তাকবীর পড়ে তার দুই হাত উত্তোলন করতেন । তিনি তাকবীরে তাহ্‌রীমার পর নামাযের শুরুতে বলতেন £ “আমি একনিষ্ঠভাবে তার দিকে আমার মুখ ফিরিয়ে দিলাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই” (৬৪৭৯) “আমার নামায, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহ্র উদ্দেশ্যে । তার কোন অংশীদার নাই এবং আমি এজন্যই আদিষ্ট হয়েছি । আমি একজন মুসলিম” (৬৪ ১৬২-৩) । “হে আল্লাহ! তুমিই রাজাধিরাজ, তুমি ছাড়া কোন ইলাহ্‌ নাই ৷ তুমি পবিত্র, তুমি আমার প্রভু এবং আমি তোমার বান্দা । আমি আমার সত্তার উপর অত্যাচার করেছি এবং আমি আমার কৃত অপরাধ স্বীকার করেছি । সুতরাং তুমি আমার সব অপরাধ ক্ষমা করে দাও । তুমি ব্যতীত অপরাধ মার্জনাকারী আর কেউ নাই । তুমি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত কর । তুমি ছাড়া আর কেউ সেই উত্তম পথে পরিচালিত করতে পারে না । তুমি আমার থেকে মন্দকে দূরীভূত কর । তুমি ব্যতীত অন্য কেউ আমার থেকে মন্দকে দূরীভূত করতে পারে না। আমি তোমার দরবারে উপস্থিত আছি। সৌভাগ্য তোমার অধিকারে, আমি তোমার জন্যই এবং তোমার দিকেই আমার প্রত্যাবর্তন । তোমার আযাব থেকে মুক্তি পাওয়া কারোর সাধ্য নেই এবং তোমার থেকে পালিয়ে থাকার আশ্রয়ও নেই । আমি তোমার নিকট মাফ চাই এবং তোমার নিকট তওবা করি” । অতঃপর তিনি কিরাআত পড়তেন । তিনি যখন রুকুতে যেতেন তখন রুকুতে এই কথা বলতেন £$ “হে আল্লাহ! আমি তোমার উদ্দেশ্যে রুকু করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম এবং তুমিই আমার রব। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক ও আমার হাড় জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র ভয়ে ভীত" ৷ তিনি রুকৃ থেকে মাথা তুলে বলতেন £ “কেউ আল্লাহ্র প্রশংসা করলে তিনি তা শুনেন" । এর সাথে তিনি আরো বলতেন ঃ “হে আল্লাহ, আমাদের প্রভু! সমস্ত আসমান ও যমীন পরিপূর্ণ এবং এরপরও তোমার ইচ্ছা মাফিক পরিপূর্ণ প্রশংসা তোমার জন্য” । তিনি সিজদায় গিয়ে বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার উদ্দেশ্যে সিজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার জন্য ইসলাম গ্রহণ করলাম এবং তুমিই আমার রব । আমার মুখমণ্ডল সেই মহান সত্তার জন্য সিজদা. করেছে যিনি তা সৃষ্টি করেছেন' এবং তা ভেদ করে তাতে কান ও চোখ ফুটিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়” ৷ তিনি নামায শেষ করে বলতেন $ “হে আল্লাহ! আমাকে মাফ করে দাও আমার পূর্বাপর গুনাহসমূহ এবং আমি যা কিছু গোপনে ও প্রকাশ্যে করেছি তাও ৷ তুমিই আমার ইলাহ, তুমি ছাড়া কোন ইলাহ্‌ নাই” । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।