আবওয়াবুদ দাওয়াত ১১৯ জীবন এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য । হে আল্লাহ! আমি আমার প্রয়োজন তোমার কাছেই পেশ করলাম । আমার বুদ্ধিমত্তা অক্ষম ও ক্রটিপূর্ণ এবং আমার কর্মতৎপরতা দুর্বল হওয়ায় আমি তোমার অনুগ্রহের মুখাপেক্ষী । অতএব আমি তোমার কাছে কামনা করি, হে সমস্ত কাজকর্ম সমাধাকারী, বক্ষসমূহের নিরাময়কারী! আমাকে জাহান্নামের আযাব থেকে এমনভাবে দূরে সরিয়ে রাখ যেমন তুমি দুই সমুদ্রের মিলনকে প্রতিরোধ করে রাখ। তুমি আমাকে ধ্বংসকারী দোয়া করা থেকে ও কবরের সংকট থেকে নিরাপদ রাখ । হে আল্লাহ! আমার চিন্তায় যে কল্যাণের কথা আসেনি, আমার অভিপ্রায় ও প্রার্থনা যে পর্যন্ত পৌছতে পারেনি, যে কল্যাণ তুমি তোমার কোন সৃষ্টিকে দান করার ওয়াদা করেছ অথবা তোমার কোন বান্দাকে যে কল্যাণ তুমি দান করবে, হে জগতসমূহের প্রতিপালক! তোমার অনুগ্রহের উসীলায় আমি সেই কল্যাণ কামনা করি। হে আল্লাহ! আমি তোমার নিকট মহাভীতির (কিয়ামতের) দিন নিরাপত্তা কামনা করি এবং রুকু-সিজদাকারী, তোমার নৈকট্য লাভকারী ও তোমার সাথে কৃত ওয়াদা পূর্ণকারী বান্দাদের সাথে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ লাভের আকাংখা করি। নিশ্চয় তুমি পরম দয়ালু ও অনুগ্রহপরায়ণ বন্ধু । তুমি যা ইচ্ছা তাই করতে পার । হে আল্লাহ! তুমি আমাদেরকে হেদায়াতকারীদের ও হেদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত কর, যারা পথভ্রষ্টও নয় এবং পথভ্রষ্টকারীও নয়, যারা তোমার প্রিয় বান্দাদের সাথে শান্তি স্থাপনকারী এবং তোমার শত্রুদের সাথে শত্রুতা পোষণকারী । যে তোমায় ভালোবাসে আমরা তোমার মহব্বতে তাকে ভালোবাসি এবং তোমার শক্রুতায় যে তোমার বিরোধিতা করে, আমরা তার সাথে শত্রুতা রাখি । হে আল্লাহ! এই আমার আরযি এবং এটা কবুল করা তোমার যিম্মায়। এই আমার প্রচেষ্টা এবং তোমার উপরই আমার ভরসা । হে আল্লাহ! তুমি আমার অন্তরে একটি নূর ঢেলে দাও । আমার কবরে নূর দাও, আমার সম্মুখে নূর, আমার পেছনে আমার কানে নূর, আমার চোখে (দৃষ্টিশক্তিতে) নূর, আমার পশমে নূর, আমার চামড়ায় নূর, আমার গোশৃতে নূর, আমার রক্তে নূর এবং আমার হাড়ে নূর দান কর । হে আল্লাহ! আমার নূরকে বর্ধিত কর, আমাকে নূর দান কর এবং আমার জন্য স্থায়ী নূরের ব্যবস্থা কর । তিনিই (আল্লাহ) পবিত্র যিনি ইজ্জত ও মহত্বের চাদরে আবৃত এবং নিজের জন্য তাকে বিশিষ্ট করে নিয়েছেন। তিনি পবিত্র, যিনি সম্মানের, জামা পরিহিত এবং মর্যাদার দ্বারা সম্মানিত হয়েছেন । তিনিই সুমহান, যিনি ব্যতীত অন্য কারো জন্য তাসবীহ পড়া বাঞ্ছনীয় নয়। তিনিই পবিত্র, যিনি সমস্ত দানের ও নিয়ামতের অধিকারী, যিনি সুমহান ও মর্যাদাবান । পবিত্র তিনি যিনি মহিমময় ও: মহানুতব” (বা) । www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।