হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

al aad Ul es © ইলমে হাদিসের কথা € হাদিসের পরিচয় মুহাম্মদ রসূলুল্লাহ সা. নবী হিসেবে যা কিছু বলেছেন, করেছেন এবং সন্মতি ও সমর্থন দিয়েছেন তা-ই হাদিস। আরো ব্যাপক অর্থে সাহাবী এবং তাবিয়ীদের কথা ও সশ্মতিকেও হাদিস বলে। অবশ্য ইলমে হাদিসের পরিভাষায় সাহাবী এবং তাবিয়ীগণের কথা এবং সম্মতিসূচক হাদিসসমূহকে ‘আছার'’ বলা হয়। € হাদিস ও সুন্নাহ ‘সুন্নাহ’ শব্দের অর্থ হলো- কর্মপন্থা, কর্মপদ্ধতি, কর্মনীতি ও চলারপথ । উসূলে হাদিসের পরিভাষায় রসূল মুহাম্মদ সা.-এর অনুসৃত ও ‘সুন্নাহ’ বলা হয়। প্রাচীন উলামায়ে কিরাম হাদিস এবং সুন্নাহর মধ্যে তেমন কোনো পার্থক্য করতেননা । অতীতে মুহাদ্দিসগণ এই উভয় শব্দকে একই অর্থে ব্যবহার করতেন। তবে উভয় শব্দের মধ্যে পার্থক্য এতোটুকু করা যায় যে, হাদিস হলো- রসূল সা.-এর যুগ এবং তার সামগ্রিক কাৰ্যক্ৰম, কথা, কাজ, সম্মতি ও আচরণের বিবরণ । আর সুন্নাহ হলো রসূল হিসেবে দীনের মধ্যে তাঁর অনুসৃত সার্বিক নীতি ও কর্মপন্থা। ® রসূল হাদিস শাস্ত্রে ‘আননবী’ ও ‘রসূলুল্লাহ’ বলতে মুহাম্মদ রসূলুল্লাহ সা.-কে বুঝানো হয়। তিনি ৫৭১ ঈসায়ীতে মক্কার কোরায়েশ বংশে জন্মখৃহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল্লাহ এবং মাতা আমিনা । চল্লিশ বছর বয়সে তিনি নূর পাহাড়ের হেরা গুহায় নবুয়্যত লাভ করেন। তেইশ বছর যাবত তার প্রতি অহী নাযিল হতে থাকে। তেষট্রি বছর বয়সে তিনি ইহজগত ত্যাগ করেন। তার প্রতি অবতীর্ণ কিতাব আল-কুরআন । ভার www.pathagar.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।