৮০ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত সীমাহীন নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। কিন্তু তাকে চরম দুঃখ-কষ্ট ও বিপদ-মুসীবত দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। দ্বার পথ ভীষণ কন্টকাকীর্ণ । তা লাভ করার জন্যে প্রয়োজন কঠিন সাধনা, পরম ধৈর্য ও দৃঢ়তা । জাহান্নামকে সীমাহীন আযাবের স্থানরূপে তৈরি করে রেখেছেন। কিন্তু প্রবৃত্তিগত লোভ-লালসা ও কামনা বাসনা দ্বারা তা পরিবেষ্টিত। তার পথ বড়ই মনোহরী। তা থেকে মুক্তি পাওয়ার জন্যেও প্রয়োজন কঠোর সাধনা এবং ধৈর্য ও দৃঢ়তা। শিক্ষা : ১. জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথ দুঃখ-কষ্ট ও বিপদ-মুসীবতে ভরপুর যে ব্যক্তি সত্যিকার মুসলিম হিসেবে জীবন যাপন করতে চায়, একদিকে শয়তান প্রতিদিন পদে পদে তার পথে ধোকাঁ, ষঁড়যন্ত ও ছলনার জাল বিস্তার করে রাখে, অপরদিকে প্রতিটি কদম তাকে খোদাহীন বস্তুবাদী সমাজ-ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলা করে অগ্রসর হতে হয়। তাই কুরআন মজীদে এ দুনিয়াকে মুমিনের পরীক্ষাগার বলে উল্লেখ করা হয়েছে। গোটা জীবনই মুমিনকে পরীক্ষা দিয়ে যেতে হবে। আর দুঃখ-কষ্ট ও বিপদ-মুসীবতের এই অবিরাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবেনা । ২. দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই যে, মনোহরী লোভনীয় এ দুনিয়াকে লাভ করার পিছে ছুটবে যে ব্যক্তি, জাহাননামই হবে তার চিরদিনের আবাস । সমাপ্ত www.pathagar.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।