আখিরাত ৭৯ জাহান্নাম সৃষ্টি করার পর জিব্রাইলকে জান্নাতের উদ্দেশ্যে পাঠিয়ে বললেন: যাও, জারাত এবং তার অধিবাসীদের জন্যে সেখানে আমি যেসব নিয়ামত তৈরি করে রেখেছি তা দেখে এসো ৷' নির্দেশ মতো তিনি গিয়ে জান্নাত দেখলেন আর দেখলেন সেসব নিয়ামত যা আল্লাহ তার অধিবাসীদের জন্যে তৈরি করে রেখেছেন। অতপর তিনি আল্লাহর নিকট ফিরে এসে আরয করলেন: হে আল্লাহ, তোমার ইযযতের কসম! এমন জান্নাতের খবর যে শুনবে সে তাতে প্রবেশ না করে পারবেনা । অতপর আল্লাহর নির্দেশে দুঃখ-কষ্ট ও বিপদ-মুসীবত দ্বারা জান্নাতকে পরিবেষ্টিত করে দেয়া হলো!'। এবার আল্লাহ বললেন: (হে জিবরীল) যাও, পুনরায় জান্নাত দেখে এসো আর দেখে এসো তার অধিবাসীদের জন্যে সেখানে আমি যেসব নিয়ামত তৈরি করে রেখেছি । জিব্রীল পুনরায় এলেন জান্নাতে । এবার এসেই তিনি দেখলেন, দুঃখ-কষ্ট আর মহাবিপদ-মুসীবত দ্বারা জান্নাত পরিবেষ্টিত হয়ে আছে । ফিরে এসে বললেন: হে আল্লাহ, তোমার ইযযতের কসম! আমার আশংকা হচ্ছে, কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারবেনা । অতপর আল্লাহ বললেন: এবার গিয়ে জাহান্নাম দেখে এসো আর দেখে এসো সেইসব (ভয়ংকর শাস্তির ব্যবস্থা) যা সেখানে আমি তার অধিবাসীদের জন্যে তৈরি করে রেখেছি। তিনি গিয়ে জাহান্নামের দৃশ্য অবলোকণ করলেন এবং ফিরে এসে আরয করলেন: হে আল্লাহ, তোমার ইযযতের কসম খেয়ে বলছি! যে ব্যক্তি জাহান্নামের সংবাদ শুনবে, সে কখনো তাতে প্রবেশ করতে প্রস্তুত হবেনা । অতপর আল্লাহর নির্দেশে কামনা বাসনা ও লোভ লালসা দ্বারা জাহান্নামকে পরিবেষ্টিত করে দেয়া হলো। এবার আল্লাহ বললেন: হে জিব্রীল পুনরায় জাহান্নাম পরিদর্শন করে এসো । (নির্দেশ মতো) তিনি গেলেন এবং ফিরে এসে আরয করলেন: তোমার ইযযতের কসম খেয়ে বলছি, হে আল্লাহ! আমার আশংকা হচ্ছে সকল মানুষই জাহান্নামে প্রবেশ করবে এবং কেউ তা থেকে রক্ষা পাবেনা। সূত্র : তিরমিযি, আবু দাউদ এবং সামান্য শাব্দিক পার্থক্যসহ নাসায়ী শরীফে হাদিসটি সংকলিত হয়েছে। তিনটি গ্রস্থেই আবু হুরাইরার রা. সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযি এটিকে একটি বিশুদ্ধ হাদিস বলে উল্লেখ করেছেন। | সারকথা : হাদিসটির সারকথা হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। জান্নাতকে পরম সুখ ও আনন্দ এবং www.pathagar.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।