আখিরাত ৭৫ হাদিস ৩৬ : আবু দারদা রা. থেকে বর্ণিত । তিনি বলেন: রসূলুল্লাহ সা. বলেছেন : জাহান্নামবাসীদের চরমভাবে ক্ষুধার্ত করা হবে। তাদের ক্ষুধা আর জাহানামের আযাব উভয়টাই হবে সমান কষ্টদায়ক । এ ক্ষুধা নিবারণের জন্যে তারা খাবার প্রার্থনা করবে। অতপর তাদের শুঙ্ক কীটাযুক্ত খাদ্য দেয়া হবে। এতে তাদের স্বাস্থযেরও কোনো কল্যাণ হবেনা আর ক্ষুধাও নিবৃত হবেনা । সুতরাং তারা পুনরায় খাবার প্রার্থনা করবে । অতপর চরম আটাযুক্ত খাদ্য তাদের দেয়া হবে যা তাদের কণ্ঠদেশে আটকে যাবে। (অর্থাৎ বেরও করতে পারবেনা এবং ভিতরেও ঢুকাতে পারবেনা) । এতে করে তাদের স্বরণ হবে যে, দুনিয়ায় থাকতে তারা মুখ ভরে শরাব নিয়ে কন্ঠদেশে গরগরা করত । তখন তারা পানি পান করতে চাইবে । এতে করে লৌহ গলানো তরল উত্তপ্ত পদার্থ তাদের পান করতে দেয়া হবে। এগুলো তাদের মুখের কাছে নিতেই মুখমন্ডল ঝলসে যাবে। পেটে যাওয়ার সাথে সাথে পেটের নাড়িভুড়ি ছিদ্র হয়ে পড়ে যাবে। তখন তারা বলবে: জাহান্নামের রক্ষীদের ডাকো, তারা এসে বলবে: তোমাদের রসূলগণ কি তোমাদের কাছে হক ও বাতিলের সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যাননি? (তারা কি বেহেশতে যাওয়ার পথ এবং জাহান্নামের ভয় দেখাননিঃ) তারা জবাব দেবে: হা । জাহান্নাম রক্ষীরা বলবে: তবে তোমরা আর্তনাদ করতে থাকো । তোমাদের হাহাকারের কোনোই জবাব মিলবেনা । তখন তারা জাহান্নামের প্রধান রক্ষীকে ডেকে বলবে: হে জাহান্নামের মালিক! আল্লাহর কাছে আমাদের জন্যে মৃত্যু চেয়ে নিন। তিনি এসে জবাব দেবেন: এখানেই তোমাদের থাকতে হবে। (বর্ণনাকারী আ'মাশ বলেন: আমাকে সংবাদ দেয়া হয়েছে, প্রধান রক্ষী কর্তৃক তাদেরকে জবাব এনে দিতে একহাজার বছর সময় লাগবে) । তখন তারা আল্লাহকে ডাকবে এবং বলবে: আল্লাহর চাইতে উত্তম আর কেউ নেই । তারা ফরিয়াদ করবে: হে আমাদের প্রভু! দুনিয়াতে আমরা পাপ করেছি। আমরা ভ্রান্ত পথগামী ছিলাম । হে প্রভু, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো । পুনরায় যদি আমরা বিপথগামী হই তবে নিশ্চয়ই আমরা যালেম বলে গণ্য হবো। তখন আল্লাহ জবাব দেবেন: চরম নিরাশা নিয়ে তোমরা এখানেই থাকো। তোমাদের মুক্তির ব্যাপারে আর কোনো কথা তোমাদের সংগে হবেনা । এ জবাবের পর তারা সমস্ত কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে। অগ্নুশিখা আর চরম দুঃখ ও ধ্বংসের মধ্যে তারা তখন নিক্ষিপ্ত হবে। (তিরমিযি) www.pathagar.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।