আখিরাত ৭৩ আমলনামা পিছন দিক থেকে তার বাম হাতে দেয়া হবে। আপন আপন আমলনামা হাতে দেয়ার পর প্রত্যেককেই বলা হবে : - Cee DE I Llis AS Lil iG) (\£ ্ঃ sll) অর্থ : নিজের রেকর্ড নিজেই পড়ো । আজ তোমার হিসাব করার জন্যে তুমি নিজেই যথেষ্ট ।” (সূরা ১৭ ইসরা : আয়াত-১৪) এসময়টা প্রত্যেক বান্দার জন্যে হবে এক বিরাট সংকটকাল। কারণ তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে, এ বিষয়ে সে কিছুই জানেনা । তাই পেরেশানি ও দুশ্চিন্তায় তখন অন্য কারো কথা তার স্বরণই হবেনা । গ. হাশরের বিচার ফায়সালা হয়ে যাবার পর জান্নাত ও জাহার্নামবাসী প্রত্যেককেই একটা পুল অতিক্রম করতে হবে। এর নাম ‘পুল সিরাত’ । পুলটি জাহান্নামের উপর স্থাপিত । জান্নাতবাসীরা পুলটি অতিক্রম করে পেরিয়ে যাবে। আর জাহান্নামবাসীরা এ পুল' পেরিয়ে যেতে পারবেনা। তারা সেখান থেকে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু পুল অতিতক্রমকালে জান্বাতবাসীরাও পড়ে যাওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। এ পুল অতিক্রমকালে নিজের ছাড়া অন্য কারো কথা তাদেরও মনে থাকবেনা । পুল পেরিয়ে যাবার পরই তবে তারা হাপ ছেড়ে বাচবে। এ তিনটি কঠিন সময় ছাড়া ময়দানে হাশরে নেক বান্দারা তাদের নেক আত্মীয় স্বজনের কথা স্মরণ করবে। তারা পরস্পর মিলিত হবে। আল্লাহ তায়ালা তাদের মুখমন্ডল উজ্জ্বল করবেন। তাদের থেকে নূর ছড়িয়ে পড়বে । ঈমানদার মুত্তাকী দীনি ভাইয়েরাও সেখানে পরস্পর মিলিত হবে। আল্লাহ তায়ালা হাশরের কঠিন আযাব থেকে তাদের রক্ষা করবেন। উত্তপ্ত হাশর ময়দানে তারা আল্লাহ প্রদত্ত বিশেষ ছায়াতলে অবস্থান করবেন। তাদের হিসাব নেয়া হবে সহজভাবে । উপরোস্ত হাশর ময়দানে রসূলুল্লাহ সা. তাদেরকে হাউজে কাউসারের সুমিষ্ট পানীয় পান করাবেন । অতপর মিছিলসহকারে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দ্বার রক্ষীরা তাদের স্বাগত জানাবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।