হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

5 EAA RPA 2 GES EE SILLS AL ceilgtis3 rsa El soa. EF 4k £53 Se YEG nk oi (5315921) - iS Goth Bs 31 হাদিস ৩৫ : আয়েশা রা. পেকে বর্ণিত । একদা তিনি দোযখের কথা স্মরণ করে কাদছিলেন। তাঁর কানা দেখে রসূলুল্লাহ সা. জিজ্ঞেস করলেন; আয়েশা! কিসে তোমাকে কাদাচ্ছে?ঃ তিনি বললেন: আমার দোযখের কথা স্বরণ হয়েছে তাই আমি কাদছি। ওগো! কিয়ামতের দিন কি আপনারা আপনাদের স্ত্রীদের কথা স্মরণ করবেনঃ তিনি বললেন: অবশ্যি, তবে তিনটি জায়গায় কারো কথা কারো মনে থাকবেনা: ১. মীযানের কাছে, যেখানে মানুষের আমল পরিমাপ করা হবে। তখন প্রত্যেকই এ চিন্তায় নিমজ্জিত থাকবে যে, তার পাল্লা ভারী হবে কি হালকা ২. সে সময়, যখন আমলনামা হাতে দেয়া হবে এবং বলা হবে তোমার রেকর্ড পড়ো । তখন সকলেই এই দুশ্চিন্তায় নিমগন থাকবে যে, তার আমলনামা ডান হাতে দেয়া হবে নাকি পিছন দিক থেকে বাম হাতে দেয়া হবে। আর ৩. তখন, যখন জাহান্নামের উপর রাখা পুলসিরাত পার হতে হবে। (আরু দাউদ) ব্যাখ্যা : ক. আল্লাহ তায়ালা বান্দার আমল পরিমাপ করার জন্যে হাশর ময়দানে মীযান (মানদ্কভ) স্থাপন করবেন । প্রত্যেক মানুষের বিন্দু পরিমাণ আমলও হাযির করা হবে- তা নেক আমল হোক কিংবা বদ আমল। আমলের পরিমাণ ও হিসাবের ব্যাপারে আল্লাহ তায়ালা কারো প্রতি বিন্দুমাত্র যুল্‌ম করবেননা । হক ও ইনসাফের সাথে তিনি ফায়সালা করবেন। অতপর যার নেকের পাল্লা ভারী হবে, তাকে জানাতে পাঠানো হবে। পক্ষান্তরে যার গুনাহের পাল্লা ভারী হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্যেই আমল পরিমাপের সময়টা হবে প্রত্যেকের জন্যে একটা বিরাট সংকটকাল। এসময় নিজের ছাড়া আর অন্য কারো চিন্তা করার মতো হুঁশ মানুষের থাকবেনা । খ. দুনিয়াতে প্রত্যেক মানুষের জন্যেই দু'জন সন্মানিত ফেরেশতা নিয়োজিত রয়েছেন। তারা মানুষের প্রতিটি আমল রেকর্ড করে রাখছেন। ময়দানে হাশরে প্রত্যেক ব্যক্তির এই রেকর্ড বা আমলনামা তার সামনে হাযির করা হবে। সে তার জীবনের প্রতিটি কর্মকান্ড সেখানে লিপিবদ্ধ পাবে। নেক বান্দার আমলনামা তার ডান হাতে দেয়া হবে। আর শগুনাহগারের www.pathagar.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।