- আখিরাত ৬৭ নিযুক্ত করা হয়-যার সাথে থাকে লোহার হাতুড়ি । এটা এমন হাতুড়ি যা দ্বারা পাহাড়কে আঘাত করা হলে পাহাড়ও মাটি হয়ে যেতে বাধ্য । ফেরেশতা সেই হাতুড়ি দ্বারা তাকে সজোরে আঘাত করতে থাকে। এতে সে এমন বিকট শব্দে চীৎকার করতে থাকে, যা মানুষ আর জিন ছাড়া প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সমস্ত প্রাণীই শুনতে পায়। আঘাতের সাথে সাথে সে মাটিতে মিশে যায়। অতপর তার দেহে পুনরায় ক্মহ ঢুকিয়ে দেয়া হয় (এবং এভাবে শাস্তি চলতে থাকে)। (মুসনাদে আহম্মদ, আবু দাউদ, এ ছাড়াও অন্যান্য সূত্রে সামান্য শাব্দিক পার্থক্যসহ হাদিসটি-বুখারি, মুসলিম, তিরমিযিসহ বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে।) কিয়ামতের দৃশ্য TE 2 YG EO) 26> fl > > ue Ri e998 G2 Luis 22 (cn el.) -- 24 RIERA (TT হাদিস ৩২ : আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নিজ চোখে কিয়ামতের দৃশ্য অবলোকন করতে চায়, সে যেনো নিম্নোক্ত সূরাগুলো পড়ে নেয়: ১. সূরা আততাকভীর ২. আল ইনফিতার ৩. আল ইনশিকাক । (তিরমিযি) ব্যাখ্যা : এই তিনটি সূরায় কিয়ামতের ভয়াবহ দৃশ্যের নিখুত চিত্র অংকিত হয়েছে। সূরা তিনটির এ সংক্রান্ত অংশগুলো নিম্নে উদ্ধৃত হলো। সূরা আত্তাকভীর : “যখন সূর্যকে গুটিয়ে দেয়া হবে; তারকারাজি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে । পর্বতসমূহকে চালিয়ে দেয়া হবে, দশমাসের গর্ভবতী . উটনীগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে; যখন সকল জীব-জস্তুকে চারিদিক থেকে গুটিয়ে একত্র করা হবে; যখন সমুদ্রকে উত্তেজিত করে দেয়া হবে; প্রাণগুলোকে তাদের দেহের সংগে জুড়ে দেয়া হবে; যখন জীবস্ত প্রোথিত বালিকার নিকট জিজ্ঞেস করা হবে, সে কোন্ অপরাধে নিহত হয়েছিল? যখন আমলনামাসমূহ উন্মুক্ত করা হবে; যখন আকাশমন্ডলের অস্তরাল দূরীভূত করা হবে, জাহান্নাম প্রজ্্বলিত করা হবে এবং জান্নাত নিকটে আনা হবে- তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।