হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত আপনার রব কে? জবাবে তিনি বলেন : আল্লাহ আমার রব ।' তাঁরা জিজ্ঞেস করে: আপনার দীন কি? তিনি বলেন : ইসলাম আমার দীন!’ তাঁরা জিজ্ঞেস করে: এই যে লোকটি আপনাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? জবাবে মুমিন ব্যক্তি বলেন: তিনি আল্লাহর রসূল ৷’ অতপর ফেরেশতা জানতে চায়: আপনি কিভাবে বুঝতে পারলেন? তিনি জানান: আমি আল্লাহর কিতাব পড়েছি এবং (তাতে তার পরিচয় পেয়ে) তীর প্রতি ঈমান এনেছি, তাকে সত্য বলে মেনে নিয়েছি ।’ এ প্রসংগে নবী করিম সা. কুরআনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করে বলেন যে, এদের সম্পর্কে বলা হয়েছে: 'মুমিনদেরকে আল্লাহ তায়ালা একটি সুদৃঢ় কথার উপর অটল-অবিচলভাবে প্রতিষ্ঠিত রাখেন ।'” রসূলুল্লাহ সা. বলেন: অতপর আকাশের দিকে থেকে একজন ঘোষক ঘোষণা করেন: আমার বান্দা যথার্থ জবাবদিয়েছে। সুতরাং তার জন্যে বেহেশতী ফরাশ পেতে দাও আর. তাকে বেহেশতের পোশাক পরিয়ে দাও । তার কবর থেকে বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও।” সুতরাং তার জন্যে বেহেশতের দিকে একটা দরজা খুলে দেয়া হয়। নবী করিম সা. বলেন: এতে করে তার দিকে বেহেশতের সিঞ্ধ সমীরণ আর সুরভি বয়ে আসতে থাকে এবং তার দৃষ্টির সীমা পৰ্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেয়া হয়।' অতপর নবী করিম সা. কাফিরদের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন: তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দু'জন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে: তোমার রব কেঃ উত্তরে সে বলে: হায়রে হায়, আমি কিছুই জানিনা! অতপর তারা তাকে প্রশ্ব করে: তোমার দীন কি? সে বলে: হায় হায়, আমার কিছুই জানা নেই ।' তারা জিজ্ঞেস করে: এই যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছেন, তিনি কে? সে জবাব দেয়: হায়রে হায়, আমি কিছুই জানিনা ।' অতপর আকাশের দিক থেকে একজন ঘোষক ঘোষণা করেন: ‘সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্যে দোযখ থেকে একটি বিছানা এনে দাও এবং তাকে দোযখের পোশাক পরিয়ে দাও। তার জন্যে দোযখের দিকে একটা দরজা খুলে দাও!’ নবী করিম সা. বলেন: দরজা খুলে দেয়ার ফলে তার প্রতি দোযখের উত্তাপ ও লু-হাওয়া আসতে থাকে । তিনি বলেন: এবং তার কবরকে অতিশয় সংকীর্ণ করে দেয়া হয়। এতে তার একদিকের পীজর অন্যদিকের পীজরের মধ্যে চুকে যায়। অতপর তার জন্যে এমন এক অন্ধ ও বোবা ফেরেশতাকে www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।