হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত ৩. পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ জাতির মধ্যে সীমাবদ্ধ থাকলে এবং অন্যান্য জাতির জন্যে পৃথক নবী প্রেরণের প্রয়োজন দেখা দিলে। কিন্তু মুহাম্মদ রম হকে তারণের নাধযনে আদা তায়ালা কিরামত পর্যন্ত এ ভিনটি কারণই টির দিয়েছেন: ১. মুহাম্মদ সা.-এর আনীত কিতাব ও তার পূর্ণাংগ শিক্ষা শাশ্বত ও চিরস্থায়ী করার ব্যবস্থা রয়েছে। তার দীন কি ছিলো, তিনি কি হিদায়াত নিয়ে এসেছিলেন, কোন ধরনের জীবন পদ্ধতি চালু করেছিলেন এবং কোন ধরনের জীবন পদ্ধতি তিনি খতম করার ও বন্ধ করার চেষ্টা করেছিলেন-যেকোনো সময় তা জানা যেতে পারে। এ বিষয়গুলো জানার উপায় পুরোপুরি সংরক্ষিত রয়েছে। কাজেই তার শিক্ষা ও হিদায়াতসমূহ যখন খতম হয়ে যায়নি, তখন সেগুলোকে নতুন করে উপস্থাপন রুরার জন্যে কোনো নবী আগমনের প্রয়োজন নেই। ২. মুহাম্মদ রসূলুল্পাহর সা. মাধ্যমে গোটা দুনিয়াকে ইসলামের পূর্ণাংগ শিক্ষা প্রদান করা হয়েছে। এখন আর তার মধ্যে কিছু বাড়ানো কমানোর . প্রয়োজন নেই । আর তাতে এমন কোনো.কমতি নেই যে তা পূরণ করার জন্যে নবীর আগমন প্রয়োজন কাজেই দ্বিতীয় কারণটিও দূর হয়ে গেলো । ৩. মুহাম্মদ সা.-কে কোনো বিশেষ জাতির জন্যে নয়, বরঞ্চ সারা দুনিয়ার মানুষের জন্যে নবী বানিয়ে পাঠানো হয়েছে। সমগ্র বিশ্বমানবতার জন্যে তার শিক্ষাই যথেষ্ট । এতে করে তৃতীয় কারণটিও দূরীভূত হয়ে গেলো । বস্তুত মুহাম্মদ সা. কিয়ামত পৰ্যন্ত সম মানব জাতির নবী । নবীর ধারাবাহিকতা তার উপর খতম করে দেয়া হয়েছে। মহান আল্লাহ মানুষের জন্যে যে পরিমাণ বিধান ও নিদের্শাবলী দান করতে চেয়েছিলেন তা সবই তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং এখন আল্লাহর এ সর্বশেষ নবীর উপর ঈমান আনা সত্য সন্ধানী প্রতিটি মানুষের জন্যে অপরিহার্য । তিনি যে শিক্ষা দিয়েছেন তার অনুসরণ করা তাদের জন্যে অপরিহার্য কর্তব্য । www.pathagar.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।