হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ٨٤
📝 نص 📖 PDF

এ সংকলনে তিনটি বিষয়ের উপর তিনটি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ের সূচনাতে সে সংক্রান্ত জরুরি কুরআনের আয়াতগুলো উল্লেখ করেছি, যাতে করে পাঠকগণ, কুরআনের আলোকে হাদিসগুলোর মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হন. এবং নির্দিষ্ট বিষয়ের উপর কুরআনের আয়াতও স্মরণ রাখেন। ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীদের জন্যে এই সংকলনটি আশা করি বেশ উপকারী হবে। কুরআন হাদিসের আলোকে ঈমানের তিনটি মৌলিক দিক সম্পর্কে এ বই থেকে তারা দলিল-প্রমাণসহ সঠিক বিশ্বাস ও দৃষ্টি ভংগি অর্জন করতে পারবে। হে আল্লাহ! তুমি এ খ্ৰন্থটিকে তার সংকলকের পরকালীন নাজাতের উপায় হিসেবে কবুল করো এবং পাঠকগণের পথ চলার পাথেয় বানিয়ে দাও। আমিন । আবদুস শহীদ নাসিম ২১ ফেব্রুয়ারি, ১৯৮৭ ইং www.pathagar.com

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.