৫৬ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত ESAS alas Sd toil oi URS Pes BO Ra SEO হাদিস ২৭ : আনাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন: তিন ব্যক্তির একটি দল নবী করিমের স্ত্রীগণের নিকট এসে তার ইবাদত সম্পর্কে জানতে চাইলো। এ বিষয়ে তাদের অবহিত করা হলে তারা তীর ইবাদতকে অপ্রতুল মনে করে বলাবলি করতে লাগলো: নবী সা.-এর সংগে আমাদের কি তুলনা! আল্লাহ তো তার আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুতরাং তাদের একজন সিদ্ধান্ত প্রকাশ করলো যে, আমি রাতভর নফল নামায পড়ে কাটাবো এবং কোনো বিরতি দিবোনা । অপর একজন বললো: আমি প্রতিদিন রোযা রাখবো এবং কখনো রোযা ভাংবোনা। তৃতীয় ব্যক্তি বললো: আমি নারী থেকে দূরে থাকবো এবং কখনো বিয়েই করবোনা ।” (তাদের বক্তব্য অবগত হয়ে) নবী করীম সা. সেখানে উপস্থিত হয়ে বললেন: তোমরাই কি এই এই কথা বলছিলে? তবে শুনো! আমি অবশ্যি তোমাদের চেয়ে আল্লাহকে অধিক ভয় করি এবং তীর নাফরমানী থেকে অধিক দূরে থাকি। অথচ নফল রোযা আমি কখনো রাখি আবার কখনো ছেড়ে দিই । রাতে কিছু অংশ নফল নামায পড়ি আবার কিছু অংশ ঘুমাই । আর নারীদেরও আমি দ্ত্রীর্ূপে খহণ করেছি। সুতরাং যে ব্যক্তি আমার অবলম্বিত নিয়ম নীতি অবজ্ঞা ও পরিহার করবে, সে আমার দলভুক্ত নয় । (মুসলিম) @ রসূল সা. দুটি জিনিস রেখে গেছেন LE (0) ht ILLS Bi (20) gp lh 4 G4 (YA) SI tls LESS Lil IE tis ts 03 - ii 23 al Ls CLs BLL BH iG, i (025 UL pL Us) হাদিস ২৮ : আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত । বিদায় হজ্জের দিন রসূলুল্লাহ সা. তাঁর ভাষণে বলেছিলেন: আমি তোমাদের জন্যে এমন জিনিস রেখে যাচ্ছি-যা আঁকড়ে ধরলে তোমরা কখনো বিপথগামী হবেনা । তার একটি হচ্ছে-আল্লাহর কিতাব এবং অপরটি হচ্ছে তার নবীর সুন্নাহ । www.pathagar.com Pd
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।