হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রিসালাত ৪৯ 2, ELS Als 3৯ oS E312 G34: ) (Me sl90) — ur Lb SEH 4 Lig হাদিস ২১ : আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা. এরশাদ করেছেন : সেই সত্তার কসম, যার মুষ্ঠিবদ্ধে মুহাম্মদের জীবন, এই উন্মতের যে ব্যক্তি, চাই সে ইয়াহুদী হোক কিংবা খৃষ্টান আমার নবুয়্যতের কথা শুনার পর আমি যে জিনিস নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মারা যাবে, সে অবশ্যই দোযখের অধিবাসী হবে। (সহীহ মুসলিম) ব্যাখ্যা : বিশ নং হাদিসে মূলত: কলেমা শাহাদতের কথা উল্লেখ হয়েছে। এ কলেমার প্রথমাংশে রয়েছে তাওহীদের সাক্ষ্য আর দ্বিতীয়াংশে রয়েছে মুহাম্মদ সা.-এর রিসালাতের সাক্ষ্য । এই উম্মতের জন্যে রিসালাতে মুহাম্মদীই আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম । রিসালাতে মুহাম্মদীর মাধ্যম ছাড়া আল্লাহর একত্ব, তীর হুকুম-আহকাম এবং খুশি-অখুশি জানার অন্য কোনো মাধ্যম নেই। একুশ নং হাদিসে ‘উন্মত’ বলতে মুহাম্মদ সা.-এর রিসালাত লাভের পর বুঝানো হয়েছে-তারা যেকোনো ধর্মের অনুসারীই হোকনা কেন। কারণ মুহাম্মদ সা.-তো কিয়ামত পৰ্যন্ত সমগ্র মানুষের নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তবে এ উন্মত দুই শ্রেণীতে বিভক্ত । একদল সেই উম্মত যারা মুহাম্মদ এর রিসালাতের প্রতি ঈমান এনেছে এবং তীর দাওয়াত কবুল করেছে। এরা হচ্ছে ‘উম্মতে এজাবত'-বা ‘উম্মতে মুসলিমাহ ।' আর যারা তাঁর প্রতি ঈমান আনেনি এবং তার দাওয়াত কবুল করেনি, তারা হচ্ছে উম্মতে দাওয়াত’ বা “মিল্লাতে কুফর ৷' এ হাদিসে বলা হয়েছে, ইয়াহুদী নাসারারা-তাদের নবীর অনুসরণ করা সত্তেও, মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান না আনলে মিল্লপাতে কুফরেরই অন্তর্ভুক্ত থেকে যাবে এবং এর পরিণামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর প্রতি এবং তাদের নিজ নিজ নবীদের প্রতি ঈমান আনা সত্বেও মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান না আনার কারণে তারা জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং এ হাদিস থেকে পরিষ্কারভাবে জানা গেলো যে, জাহারনাম থেকে মুক্তি পাওয়ার জন্যে রিসালাতে মুহা্মদীর প্রতি ঈমান আনা অনিবার্য শর্ত । কুরআন মজীদ আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্যে মুহাম্মদ সা.-এর অনুসরণ-অনুবর্তনকে অপরিহার্য শর্ত বলে ঘোষণা করেছে : www.pathagar.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।