হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ٨٤
📝 نص 📖 PDF

বিসমিল্লাহির রাহমানির রাহীম । সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগতের রব। সালাত ও সালাম মুহাম্মদ রসুলুল্লাহ সা.-এর প্রতি, যিনি মানবজাতির নিকট পূর্ণরূপে আল্লাহর হিদায়াত পৌঁছে দিয়েছেন। অতপর, সম্মানিত পাঠকগণের নিকট কয়েকটি কথা আর্য করছি: ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা । এ জীবন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে- ঈমান । বীজ থেকে যেমন অংকুরিত হয় গাছ, তেমনি ঈমানের বাস্তবরূপ হচ্ছে ইসলাম । ঈমানের বীজ কারো অন্তরে বপন করা হলে তার থেকে অংকুরিত হবে ইসলাম নামক গাছ। এর মূল ও শিকড় যার অন্তরের যতোটা গভীরে বদ্ধমূল হবে, তিনি হবেন ততোটা খাঁটি ও উন্নত মুসলিম । আর এই ঈমানের মৌলিক বিষয় হচ্ছে- তাওহীদ রিসালাত আখিরাত । সুতরাং ‘তাওহীদ রিসালাত আখিরাত’ সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক ঈমানদার ব্যক্তিরই যথার্থ জ্ঞান লাভ করা কর্তব্য । লিখেছি । তাতে ঈমানিয়াতের সকল দিক সম্পর্কে বিশদ আলোচনা করেছি। তবে সেই বইটি ছিলো বিশেষভাবে কুরআনের আলোকে । এখন ঈমানিয়াতের মৌলিক বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত পরিসরে কতিপয় গুরুত্বপূর্ণ হাদিস সংকলন করেছি এবং কুরআন ও সুন্নাহর আলোকে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণও করে দিয়েছি। www.pathagar.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.